বাংলার রাজনৈতিক পালাবদলের সাক্ষী হতে কলকাতার পথে ইসলামপুর,শুভেন্দু অধিকারীর শপথ ঘিরে উচ্ছ্বাসে ফুটছে গেরুয়া শিবির, বাসভর্তি কর্মী-সমর্থকদের রওনা

ইসলামপুর: আগামীকাল বাংলার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে চলেছেন Suvendu Adhikari। আর সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন বিজেপির কর্মী-সমর্থক ও নেতৃত্বরা।

সেই আবহেই বৃহস্পতিবার ইসলামপুর থেকেও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রায় ৫০ জন বিজেপি কর্মী-সমর্থক বাসে করে কলকাতার উদ্দেশ্যে রওনা হন।ইসলামপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী Chitrijit Roy-এর নেতৃত্বে এই যাত্রাকে ঘিরে সকাল থেকেই এলাকায় ছিল উৎসবের আবহ। বিজেপি কর্মী-সমর্থকদের দাবি, বাংলায় নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হতে চলেছে এবং সেই ইতিহাসের অংশ হতেই তাঁদের এই কলকাতা যাত্রা।বাস ছাড়ার আগে বিজেপি কর্মীদের মধ্যে দেখা যায় ব্যাপক উচ্ছ্বাস। দলীয় পতাকা, স্লোগান এবং আবিরে রঙিন হয়ে ওঠে গোটা এলাকা। কর্মীদের কথায়, “বাংলার পরিবর্তনের নতুন অধ্যায়ের সূচনা দেখতে যাচ্ছি আমরা।”