কালিয়াগঞ্জে মুথুট ফিনকর্পের নতুন শাখার শুভ উদ্বোধন

আজ কালিয়াগঞ্জ শহরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো মুথুট ফিনকর্প (Muthoot Fincorp)-এর নতুন শাখা। শাখা উদ্বোধন অনুষ্ঠানকে ঘিরে এলাকার সাধারণ মানুষের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। সকাল থেকেই নতুন ব্রাঞ্চে ভিড় জমাতে শুরু করেন গ্রাহকরা।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুথুট ফিনকর্পের একাধিক শীর্ষ আধিকারিক। তাঁদের মধ্যে উল্লেখযোগ্যভাবে উপস্থিত ছিলেন পার্থ প্রতীম নাথ (রিজিওনাল ম্যানেজার), বাপি মণ্ডল (এরিয়া ম্যানেজার), রাকেশ মিত্র (জোনাল মার্কেটিং হেড) এবং সৌমিত্র রায় (ব্রাঞ্চ ম্যানেজার)।কর্তৃপক্ষ জানান, এই নতুন শাখার মাধ্যমে কালিয়াগঞ্জ ও আশপাশের এলাকার মানুষ আরও সহজে গোল্ড লোন, বিজনেস লোন, হোম লোন সহ বিভিন্ন আর্থিক পরিষেবার সুবিধা পাবেন।

 

পাশাপাশি সঞ্চয়, বিমা ও ডিজিটাল গোল্ডের মতো পরিষেবাও এই শাখা থেকে প্রদান করা হবে।স্থানীয় বাসিন্দারা জানান, কালিয়াগঞ্জে মুথুট ফিনকর্পের নতুন শাখা চালু হওয়ায় তাঁদের আর্থিক লেনদেন আরও সহজ হবে এবং কর্মসংস্থানের ক্ষেত্রেও নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।পার্থ প্রতীম নাথ (রিজিওনাল ম্যানেজার) বলেন,“কালিয়াগঞ্জে মুথুট ফিনকর্পের এই নতুন শাখা উদ্বোধন আমাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয়। এই অঞ্চলের মানুষের আর্থিক চাহিদা ও বিশ্বাসের উপর ভর করেই আমরা এখানে পরিষেবা শুরু করলাম। গোল্ড লোন থেকে শুরু করে বিভিন্ন আর্থিক পরিষেবা আমরা স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতার সঙ্গে প্রদান করব। কালিয়াগঞ্জ ও পার্শ্ববর্তী এলাকার আর্থিক উন্নয়নে এই শাখা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আমরা আশাবাদী।

”রাকেশ মিত্র (জোনাল মার্কেটিং হেড) বলেন,“মুথুট ফিনকর্প সবসময় গ্রাহকদের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে কাজ করে। কালিয়াগঞ্জে নতুন শাখা খোলার মাধ্যমে আমরা সাধারণ মানুষের আরও কাছাকাছি পৌঁছতে পারব। সহজ প্রক্রিয়া, দ্রুত পরিষেবা এবং গ্রাহকবান্ধব ব্যবস্থার মাধ্যমে এই শাখা মানুষের আস্থার প্রতীক হয়ে উঠবে বলে আমরা বিশ্বাস করি।”নতুন শাখা উদ্বোধনকে ঘিরে কালিয়াগঞ্জের সাধারণ মানুষের মধ্যে ছিল যথেষ্ট উৎসাহ ও আগ্রহ। স্থানীয় বাসিন্দারা জানান, এতদিন ছোটখাটো আর্থিক প্রয়োজনে তাঁদের অন্য শহরের ওপর নির্ভর করতে হতো। এখন শহরেই মুথুট ফিনকর্পের শাখা চালু হওয়ায় গোল্ড লোন, ব্যবসায়িক ঋণ ও অন্যান্য আর্থিক পরিষেবা সহজেই পাওয়া যাবে। অনেকেই জানান, এই শাখা চালু হওয়ায় সময় ও খরচ দু’টিই সাশ্রয় হবে এবং আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বাড়বে।