কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির উদ্যোগে সম্বর্ধনা জ্ঞাপন ও সাংস্কৃতিক সন্ধ্যা
তপন চক্রবর্তী ,কালিয়াগঞ্জ,২৩ নভেম্বর:রবিবার রাতে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির উদ্যোগে স্থানীয় নজমু নাট্য নিকেতন মঞ্চে বাৎসরিক সম্বর্ধনা জ্ঞাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের জনপ্রিয় বিধায়ক উৎপল।

মহারাজ, স্বামী শিবাত্বনন্দ মহারাজ,উত্তর দিনাজপুর চেম্বার অফ কমার্সের সাধারন সম্পাদক তথা বিশিষ্ট সমাজসেবী শংকর কুন্ডু, কালিয়াগঞ্জ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক ও লক্ষ্মীকান্ত রায়,
কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি ব্রজেন্দ্র নাথ রায়,কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির প্রাক্তন সাধারন সম্পাদক সুনীল সাহা।
অনুষ্ঠান শুরু হয় বিধায়ক উৎপল মহারাজের প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শান্তনু দেবগুপ্ত তার স্বাগত ভাষণে বলেন কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতি প্রতিবছরের মত এবারেও বিশিষ্ট জনদের সম্বর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন তাদের আমন্ত্রণে তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি বলেন এবছর কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে যে সমস্ত বিশিষ্ট ব্যবসায়ীদের সম্বর্ধনা জ্ঞাপন করেন তারা হলেন বিশিষ্ট মহিলা ব্যবসায়ী প্রীতি কনা সরকার,বিশিষ্ট ব্যবসায়ী রাম অবতার যোগানি এবং বিশিষ্ট বর্ষীয়ান ব্যবসায়ী সুরেশ চন্দ্র রায়কে।পরবর্তীতে স্থানীয় বিশিষ্ট শিল্পীদের নিয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা কালিয়াগঞ্জ শহরের মানুষদের উপহার দেওয়া।হয়।
