রায়গঞ্জের কমলাবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে মন্ত্রী কৌশিক চৌধুরীর উপস্থিতিতে কোটি টাকার প্রকল্পের সূচনা

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ ২৩ নভেম্বর:রাজ্যে পালা বদলের পর নুতন সরকার ক্ষমতা আসার সাথে সাথে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের কমলা বাড়ি ১নম্বর অঞ্চলে ভিবি জি রাম জি প্রকল্পের অধীনে আনুমানিক।এক কোটি টাকা অধিক বায়ে একাধিক উন্নয়ন মুলক কাজের শুভ সূচনা হলো।

কামলাবাড়ি অঞ্চলের পিরোজপুরে এমএসকে বিদ্যালয় ময়দানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক তথা সিটি রাজ্যের দমকল প্রতিমন্ত্রী ও শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী।প্রদীপ প্রজ্বলন ও অতিথি বরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।পরবর্তীতে বিভিন্ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী কৌশিক চৌধুরী। এই প্রকল্পের আওতায় পিরোজপুর,পশ্চিম বোগ্রাম উদয়পুর ও ছত্র পুর সহ রাস্তা নির্মাণ,কালভার্ট তৈরি সেচ নিকাশি ও জল সংরক্ষণ সক্রান্ত একাধিক প্রকল্পের কাজ করা হবে বলে জানা যায়।দীর্ঘদিন ধরে যোগাযোগের দিকে ছিলনা কোন নজর তাই এইসব সমস্যার সমাধানের সাথে গ্রামীণ এলাকার মানুষের জীবনযাত্রার মানের উন্নয়নের দিকে নজর দেওয়া এই উদ্যোগের অন্যতম লক্ষ। মন্ত্রী কৌশিক চৌধুরী বলেন এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে ছাত্র ছাত্রী থেকে কৃষিজীবী ও সাধারন মানুষ উপকার পাবেন বলে জানান।