কালিয়াগঞ্জে রাস উৎসব উপলক্ষ্যে পাঁচ দিন ব্যাপি ভক্তিমূলক বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন,শুরু হয়েছে ব্যাপক তৎপরতা
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৩ নভেম্বর:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ৬৪ প্রহর নাম যজ্ঞ সমিতির উদ্যোগে এবং রাস উৎসব কমিটি নাট মন্দিরের ব্যবস্থাপনায় রাস উৎসবকে কেন্দ্র করে শুরু হয়েছে ব্যাপক তৎপরতা জানা যায় তিন দিন ব্যাপি রাস উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আগামী কাল ২৩ শে নভেম্বর সোমবার রাধা কৃষ্ণের পূজার সাথে সাথে বেলা সাড়ে তিনটায় শুরু হবে উপাচার সাজানো প্রতিযোগিতা।সন্ধ্যে সাড়ে ছয়টায় রাধা কৃষ্ণ সাজো প্রতিযোগিতা(অনূর্ধ্ব ৮ বছর)রাত্রি সাড়ে আটটায় (অনূর্ধ্ব ৮ বছর) একক নৃত্যে প্রতিযোগিতা ভক্তিগীতি ও ভজন গানের সাথে। আগামী ২৪ সে নভেম্বর বেলা একটায় শুরু হবে অঙ্কন প্রতিযোগিতা শিশু বিভাগ (অনূর্ধ্ব ৮ বছর)যেমন খুশি আঁকো।(ক) বিভাগ_(৮_১২) বিষয়_ রাধাকৃষ্ণ। ২৫ শে নভেম্বর যোগাসন প্রতিযোগিতা বেলা ১ টায় আলপনা প্রতিযোগিতা।২৬ শে নভেম্বর বেলা ৪টায় আবৃত্তি প্রতিযোগিতা,সঙ্গীত প্রতিযোগিতা।২৭ শে নভেম্বর বেলা ৪,৩০ মিনিটে আবৃত্তি প্রতিযোগিতা এবং সঙ্গীত প্রতিযোগিতার ব্যাবস্থা করা হয়েছে। রাস উৎসব উপলক্ষ্যে ৫ দিন ব্যাপি নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাস উত্সবের সমাপ্তি ঘটবে বলে সংস্থার সম্পাদক প্রকাশ কুন্ডু জানান।

