রায়গঞ্জে প্রথমবার ‘নর্থ বেঙ্গল এন্টারপ্রেনারশিপ ফোরাম ২০২৬’, MSME উন্নয়নে বড় পদক্ষেপ
তন্ময় চক্রবর্তী রায়গঞ্জ: উত্তরবঙ্গের শিল্প ও ব্যবসায়িক সম্ভাবনাকে নতুন দিশা দেখাতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (CII)। আগামী ১৩ মার্চ ২০২৬, শুক্রবার রায়গঞ্জের বাণিজ্য ভবনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে চলেছে ‘নর্থ বেঙ্গল এন্টারপ্রেনারশিপ ফোরাম ২০২৬’।উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা—এই তিন জেলার ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (MSME) ক্ষেত্রের উন্নয়ন ও সম্প্রসারণই এই সম্মেলনের মূল লক্ষ্য।রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচি শুরু হবে বিকেল ৫টা থেকে। আয়োজক সংস্থার তরফে জানানো হয়েছে, এই সম্মেলনে শুধু শিল্প উন্নয়নই নয়, বরং শিক্ষা, দক্ষতা বৃদ্ধি (স্কিল ডেভেলপমেন্ট), আইটি সেক্টরের ভূমিকা এবং শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা—এই গুরুত্বপূর্ণ বিষয়গুলিকেও বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে।

এই মেগা ইভেন্টে উপস্থিত থাকবেন শিল্প, শিক্ষা ও প্রশাসনিক ক্ষেত্রের একাধিক বিশিষ্ট ব্যক্তি। তাঁদের মধ্যে রয়েছেন—CII নর্থ বেঙ্গল জোনাল ব্রাঞ্চের চেয়ারম্যান শ্রী সতীশ মিক্রকাভাইস চেয়ারম্যান শ্রী অমল মণ্ডল জোনাল হেড শ্রী রূপকুমার চৌধুরীশিক্ষা ও প্রশাসনিক ক্ষেত্র থেকে উপস্থিত থাকবেন—রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. দুর্লভ সরকারসুরেন্দ্রনাথ কলেজের প্রিন্সিপাল শ্রী চন্দন রায় জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের প্রফেসর শ্রী কপিল ভৌটিকাএছাড়া সরকারি ও ব্যাংকিং ক্ষেত্র থেকে উপস্থিত থাকবেন—উত্তর দিনাজপুর জেলা শিল্প কেন্দ্রের (DIC) জেনারেল ম্যানেজার শ্রী সুরজিৎ দাসস্টেট ব্যাংক অব ইন্ডিয়ার রিজিওনাল ম্যানেজার মিস দাওয়া দোলমা ভুটিয়া।গৌড়বঙ্গ অঞ্চলের বহু শিল্পপতি এবং তরুণ উদ্যোক্তারা এই সম্মেলনে যোগ দিয়ে নিজেদের অভিজ্ঞতা ও মতামত ভাগ করে নেবেন। CII-এর পক্ষ থেকে জানানো হয়েছে, শিল্প, শিক্ষা প্রতিষ্ঠান এবং আর্থিক সংস্থার মধ্যে একটি মজবুত সমন্বয় গড়ে তোলাই এই ফোরামের প্রধান লক্ষ্য।

এর মাধ্যমে ভবিষ্যতে উত্তরবঙ্গের শিল্পোন্নয়নের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে মনে করা হচ্ছে।এই অনুষ্ঠান উপলক্ষে ১৩ মার্চ বিকেল ৫টা ৩০ মিনিটে রায়গঞ্জের বাণিজ্য ভবনে একটি বিশেষ প্রেস মিটের আয়োজন করা হয়েছে।

সেখানে অনুষ্ঠানের বিস্তারিত রূপরেখা তুলে ধরা হবে।আয়োজক সংস্থার পক্ষ থেকে সভাপতি ডাঃ শান্তনু দাস এবং সাধারণ সম্পাদক শ্রী অতনু বন্ধু লাহিড়ী সংবাদমাধ্যমের সকল প্রতিনিধিদের এই সম্মেলনে উপস্থিত থাকার জন্য সাদর আমন্ত্রণ জানিয়েছেন।

