রাজ্যে পালা বদলের পরে মিড_ ডে মিলের বরাদ্দ বাড়ানো হলেও তিন মাস থেকে বরাদ্দ নেই

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৭ আগস্ট:রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পরেই মিড _ ডে মিলের বরাদ্দ ১০ টাকা করায় শিক্ষকরা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।কিন্তু পাশাপাশি মিড _ ডে মিলের বরাদ্দ বৃদ্ধি করা হলেও গত তিন মাস ধরে মিড_ ডে মিলের বরাদ্দ উত্তর দিনাজপুর জেলার প্রাথমিক বিদ্যালয়গুলো পাচ্ছেনা।

 

কালিয়াগঞ্জের বেশ কিছু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা জানান প্রতিদিন সমস্ত আনাজ শাক সবজির দাম বৃদ্ধি পাচ্ছে।তার পর দোকানদারদের কাছ থেকে ধারে বিদ্যালয়ের জিনিস পত্র আনা হয়।কিন্তু দোকানদাররা ধারে তিন মাসের জিনিস দিতে অস্বীকার করে।তাদের বক্তব্য ধারে এক মাসের জিনিস দাওয়া যেতে পারে তিন মাসের নয়। অনেকেই বিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে টাকা খরচ করে মিড ডে মিলের মাল এনে থাকে। কিন্তু মাসের পর মাস তহবিল ভেঙ্গে মিড ডে মিলের মাল আনা সম্ভব নয়। কারণ বিদ্যালয়ের তহবিল সীমিত। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্পাদক অজয় রায় চৌধুরী বলেন মিড ডে মিলের বরাদ্দের কথা ঘোষণা হলেও অতিরিক্ত বরাদ্দের টাকা আজও আসেনি। শিক্ষা দপ্তর সূত্রের খবর নিয়ে জানা যায় পুরানো পোর্টাল থেকে নুতন পোর্টালে তথ্য আপলোড করার কাজ চলায় মিড ডে মিলের ব্যাপারে এই সমস্যা দেখা দিয়েছে।