দুইমাস নিখোঁজ থাকার পর কালিয়াগঞ্জ পুলিশের তৎপরতায় দিল্লি থেকে উদ্ধার ১৭ বছরের নাবালিকা
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ ২৭ আগস্ট: উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের কোন এক গ্রাম থেকে দুইমাস পূর্বে নিখোঁজ হয়ে যাওয়া ১৭ বছরের নাবালিকাকে কালিয়াগঞ্জ থানার পুলিশ অত্যন্ত তৎপরতার সাথে দিল্লি থেকে উদ্ধার করা আনে ।কালিয়াগঞ্জ ব্লকের কোন এক গ্রামের নাবালিকার পরিবারের পক্ষ থেকে কালিয়াগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল।

পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাবার পর কালিয়াগঞ্জ থানার পুলিশ আধিকারিকরা তদন্তে নেমে বিভিন্ন ভাবে জানতে পারে দিল্লির পার্শ্ববর্তী কোন এক স্থানে কলিয়াগঞ্জের ১৭ বছরের নাবালিকাকে রাখা হয়েছে।এর পরেই কালিয়াগঞ্জ থানার পুলিশ দিল্লিতে গিয়ে দিল্লী পুলিশের সাথে যোগাযোগ করে। পরবর্তীতে দিল্লী পুলিশের সহায়তায় বুধবার দুমাস ধরে নিখোঁজ হয়ে থাকা ১৭ বছরের নাবালিকাকে তার পরিবারের হাতে তুলে দিলেও এই ঘটনার সাথে যুক্ত কোন যুবককে পুলিশ ওগ্রেপ্তার করতে সক্ষম হয়নি।নাম প্রকাশে অনিচ্ছুক উদ্ধার হওয়া ১৭ বছরের নাবালিকার পরিবারের হাতে তাদের মেয়েকে তুলে দিলে তারা কালিয়াগঞ্জ থানার আই সি অভিজিৎ দত্তের ভুয়সী প্রশংসা করেন।কালিয়াগঞ্জ থানার আই সি অভিজিৎ দত্ত বলেন আমরা ১৭ বছরের নাবালিকাকে তার পরিবারের হাতে তুলে দিতে পেরে তারা যেমন খুশি হয়েছেন, তেমনি আমরাও মেয়েটাকে উদ্ধার করতে পেরে কালিয়াগঞ্জ থানার প্রত্যেকেই খুশি বলে জানান কালিয়াগঞ্জ থানার আই সি অভিজিৎ দত্ত।

