মহা সপ্তমীতে শেঠ কলোনীর কানাই শেঠের পরিবারের পক্ষ থেকে দুস্থ দের বস্ত্র বিতরণ

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ ১৭ অক্টোবর: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব ইতিমধ্যেই শুক্রবার মহা পঞ্চমী থেকে শুরু হয়ে গেছে। কারো মুখে হাসি ফুটলেও।এমন অনেক মানুষ আছেন যাদের এই দুর্গাপূজার কটা দিনেও তাদের মুখে হাসি দেখতে পাওয়া যায়না।

উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের শেঠ কলোনীর কানাই শেঠের বর্ধিষ্ণু পরিবার শনিবার মহা সপ্তমীর সকালে কালিয়াগঞ্জ শহর ও গ্রামের আনুমানিক দুই শতাধিক দুস্থ হতদরিদ্র পরিবারের মুখে হাসি ফোটাতে কালিয়াগঞ্জের বিশিষ্ট সমাজসেবি কানাই শেঠ ও তার সহধর্মিনী বিভিন্ন ধরনের শাড়ি তাদের হাতে তুলে দিলে প্রত্যেকেই হাসি মুখে মহা সপ্তমীর দিন নিজ নিজ বাড়িতে ফিরে যায়।বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেনকানাই শেঠের সহধর্মিনী পাপিয়া শেঠ,অনুপ মন্ডল,নরেন্দ্র নাথ দাস,সন্দ্বীপ কুমার ধর, উৎপল সেন এবং অনিল কুমার দেবশর্মা।কানাই শেঠ জানান তাদের পরিবার এবার দিয়ে ১৬ বছর ধরে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করে আসছে।