বর্ষীয়ান ফুটবল খেলোয়াড় ঋষিকেশ মজুমদারের মৃত্তুতে কালিয়াগঞ্জে শোকের ছায়া নেমে এলো

,তপন চক্রবর্তী কালিয়াগঞ্জ ,উত্তর দিনাজপুর ১০ ডিসেম্বর দীর্ঘ রোগ ভোগের পর কলকাতায় চিকিৎসা করতে গিয়ে কালিয়াগঞ্জের একসময়কার ফুটবলার ঋষিকেশ মজুমদারের মৃত্যু হয় গত সোমবার। মঙ্গলবার কলকাতা থেকে সকালেই ঋষিকেশ বাবুর নিথর দেহ কালিয়াগঞ্জ শহরের তরঙ্গ পুরের বাড়িতে এলে বিশিষ্ট ব্যক্তিরা তার মরদেহে মাল্যদান করে।

পরবর্তীতে প্রাক্তন ক্রীড়া শিক্ষক দীপক গুহ এবং প্রতিবাদ ক্লাবের সভাপতি তুলসী জয়সোয়ালের তৎপরতায় এক কালের ফুটবল খেলোয়ারের মরদেহ কালিয়াগঞ্জ প্রতিবাদ ক্লাবের ফুটবল মাঠে আনা হলে সেখানে কালিয়াগঞ্জের বর্ষীয়ান ক্রীড়াবিদগণ প্রয়াত ফুটবলার তথা সঙ্গীত শিল্পী ঋষিকেশ মজুমদারের প্রতি শেষ শ্রদ্ধা জানান।

 

প্রাক্তন ক্রীড়া শিক্ষক দীপক গুহ বলেন ঋষিকেশ মজুমদারের উদ্যোগে কালিয়াগঞ্জ শিমুল তলার ইয়ং এথেলেটিক্স ক্লাবে এলাকার ছেলেদের নিয়ে একসময় ফুটবল খেলার উৎসাহদাতা ছিলেন ঋষিকেশ বাবু।বয়স হয়ে যাবার পরেও ঋষিকেশ মজুমদারের খেলার প্রতি বিশেষ দৃষ্টি ছিল কালিয়াগঞ্জ প্রতিবাদ ক্লাবের সভাপতি তুলসী জয়সোয়াল বলেন ঋষিকেশ মজুমদার দেখতে ছোটখাটো হলেও তিনি খেলাধুলা ও গান বাজনার সাথে যুক্ত ছিলেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।