সিভিক ভলেন্টিয়ারের তৎপরতায় দুষ্কৃতকারীদের এটিএম লুট ভেস্তে গেলো
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর ৯ডিসেম্বর :,উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের শিমুলতলা এলাকায় সিভিক ভলেন্টিয়ারের তৎপরতায় দুষ্কৃতীদের এ টি এম লুট করা ভেস্তে গেল বলে জানা যায়। ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ শহরের ৯ নম্বর ওয়ার্ডের শিমূলতলা এলাকায় তথা পুর চেয়ারম্যান বিশ্বজিৎ কুন্ডুর বাড়ি থেকে ঢিল ছোড়া দুরত্বে। ঘটনার খবর পেয়ে ছূটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ ও পুর চেয়ারম্যান বিশ্বজিৎ কুন্ডু।

কালিয়াগঞ্জ – দূর্গাপুর রাজ্য সড়কের পাশে রয়েছে রাষ্ট্রায়াত্ব ব্যাঙ্কের এটিএমটি ভোর রাতে একটি ছোট গাড়িতে করে আসে দুষ্কৃতকারীরা।তার এটিএমে লাগানো সিসিটিভি ক্যামেরা কালো রঙ স্প্রে করে এটিএমটি ভাঙার চেষ্টা করে করলে সেই সময় এলাকায় কর্মরত দুই সিভিক ভলেন্টিয়ার এলাকার নজরদারি চালানোর সময় তাদের নজরে পড়তেই দুষ্কৃতকারীরা চম্পট দেয়।পুর চেয়ারম্যান বিশ্বজিত কুন্ডু বলেন বিভিন্ন সময়ে শুনতে পারি এটিএম লুটের ঘটনা,আজ যেভাবে কালিয়াগঞ্জেও এটিএম লুটের চেষ্টা চালানো হলে কপালের জোরে সিভিক ভলেন্টিয়ারদের তৎপরতায় রক্ষা পাওয়া গেলো ফলে তারা আতঙ্কের মধ্যেই রয়েছে।পুলিশ ঘটনা তদন্তে নেমেছে।






