সংসদে এইমস নিয়ে আবারো সরব হলেন রায়গঞ্জের সংসদ কার্তিক পাল
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর ১১ ডিসেম্বর:বৃহস্পতিবার রায়গঞ্জের সাংসদ আবারও এমস সহ পিছিয়ে থাকা উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন দাবি নিয়ে লোক সভায় সরব হলেন রায়গঞ্জের তরুণ তুর্কি বিজেপি সাংসদ কার্তিক চন্দ্র পাল।রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল বলেন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের জন্য অনুমোদিত এইমস হাসপাতালটি কোন এক অজ্ঞাত কারনে হাইজ্যাক করে নদিয়ার কল্যানিতে নিয়ে যান উত্তরবঙ্গকে বঞ্চিত করে।

অবিলম্বে তাই উত্তর দিনাজপুর তথা উত্তরবঙ্গের সাধারণ মানুষের স্বার্থে পশ্চিম বাংলায় দ্বিতীয় একটি এইমস স্থাপনের জন্য রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল বিশেষ ভাবে উদ্যোগ নেবার দাবি জানান।এছাড়াও উত্তর দিনাজপুর জেলায় মহিলাদের উচ্চশিক্ষার জন্য কোন কলেজ না থাকায় অধিকাংশ রাজবংশী ছাত্রীরা মহিলা কলেজ না থাকার কারনে উচ্চ শিক্ষা থেকে মাঝ পথেই বঞ্চিত হচ্ছে।অবিলম্বে পিছিয়ে পরা উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন সমস্যা সমাধানে কেন্দ্রীয় সরকারকে দৃষ্টি দেবার জন্য দাবি জানান রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল।রায়গঞ্জের সাংসদ কার্তিক পালের বক্তব্য টি ভি র পদায় শোনার পর কার্তিক পালকে সবাই অভিনন্দন জানায়।




