কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধা জানাতে কালিয়াগঞ্জ স্টুডেন্ট হেলথ হোমের ব্লক লেভেল সাংস্কৃতিক প্রতিযোগিতা
_তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,উত্তর দিনাজপুর ২৩ সেপ্টেম্বর:সোমবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ে কালিয়াগঞ্জ স্টুডেন্ট হেলথ হোমের কালিয়াগঞ্জ আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে একটি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।সাংস্কৃতিক প্রতিযোগিতাকে কেন্দ্র করে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দন সাহা,কালিয়াগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পবিত্র বর্মন,

,কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার,কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি প্রকাশ কুন্ডু,কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাবের কর্ণধার সুদীপ ভট্টাচার্য,উত্তর দিনাজপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য এবং পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি দেবোত্বম দাস।

কালিয়াগঞ্জ হেলথ হোমের আঞ্চলিক কেন্দ্রের সাধারণ সম্পাদক রঞ্জন মোদক এক সাক্ষাৎকারে জানান কালিয়াগঞ্জ শহর ও গ্রামের বিদ্যালিগুলির ছাত্র ছাত্রীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠানে আজকের বিচারে যে সমস্ত ছাত্র ছাত্রী প্রথম ও দ্বিতীয় স্থান দখল করেছে তাদেরকে রাজ্য প্রতিযোগিতায় অংশ গ্রহনের জন্য হুগলি জেলার চুঁচুড়া শহরে রাজ্য প্রতিযোগিতায় পাঠানো হবে বলে হেলথ হোমের কালিয়াগঞ্জ আঞ্চলিক কেন্দ্রের সম্পাদক রঞ্জন মোদক জানান।আজকের সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ গ্রহনের জন্য সঙ্গীত,অঙ্কন আবৃত্তি,বিতর্ক প্রতিযোগিতা এবং নৃত্য প্রতিযোগিতায় আনুমানিক ১৫ টি উচ্চ বিদ্যালয়ের ২৪১জন ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করে।

