কেন্দ্রীয় সরকারের উপহার নিয়ে কালিয়াগঞ্জ মানুষের দুয়ারে দুয়ারে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল।
বিদেশি পণ্য বর্জন করে স্বদেশী পণ্য ব্যবহার করুন। আগামী দিনে ভারতের অর্থনীতি বিশ্বে এক নম্বরে নিয়ে যেতে হবে। এখন ভারতের স্থান সমগ্র বিশ্বে চতুর্থ স্থানে। কিছুদিনের মধ্যে ভারতের অর্থনীতি বিশ্বের তৃতীয় স্থানে গিয়ে পৌঁছাবে । আজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে শারদীয়া এই শুভ লগ্নে ঢাক বাজিয়ে ও মহিলাদের দ্বারা শঙ্খ ধোনির মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীর ঘরে ঘরে স্বদেশী সামগ্রী ব্যবহার করার ডাক কে পাথেয় করে সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছালেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল।

আজ থেকে সারা দেশে লাভ হল জিএসটির ছাড় বিভিন্ন পণ্যের উপর। তাই শারদীয়া দুর্গোৎসবের প্রাক্কালে ভারতের প্রধানমন্ত্রীর এই উপহার নিয়ে প্রচার করতে দেখা গেল রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পালকে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কালিয়াগঞ্জের বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকানে দোকানে। এতে সাধারন মানুষ ভীষণ খুশি। প্রত্যেকটি জায়গায় দেখা যায় ভারত সরকারের এই নতুন উপহার সাধারণ মানুষের জন্য যেটা দিয়েছেন সেটাকে সাধারণ মানুষের কাছে গিয়ে সাংসদকে বোঝাতে। এছাড়াও তিনি বিভিন্ন জায়গায় মাইক হাতে নিয়ে সাধারণ মানুষদের সামনে বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্য বলেন ভারতের অর্থনীতি এখন সারা বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে। তাই স্বদেশী পণ্য ব্যবহারের মাধ্যমে আগামী দিনে যাতে ভারতের অর্থনীতি বিশ্বে এক নম্বর হয় সেদিকে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান করলেন তিনি। আজকের এই কর্মসূচিতে প্রচুর সংখ্যক মানুষকে দেখা গেল তার সঙ্গে হেঁটে হেঁটে বিভিন্ন জায়গায় জিএসটি নিয়ে সাধারণ মানুষকে বোঝাতে। যার ফলে সাধারণ মানুষরা একদিকে যেমন ধন্যবাদ জানিয়েছেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পালকে অপরদিকে ধন্যবাদ জানিয়েছেন ভারত সরকারকেও।আজকের এই কর্মসূচিতে অংশ নেন রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল ছাড়াও কালিয়াগঞ্জ পৌরসভার কমিশনার গৌরাঙ্গ দাস বিভাস সাহা, বর্ণালী দাস নন্দদুলাল দাস এবং বিজেপির বহু কর্মীরা।

