কালিয়াগঞ্জ ব্লকের বনিগাও সার্বজনীন দুর্গোৎসবে কুমারী পূজা
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ ১৯ অক্টোবর:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের কুনোরের পার্শ্ববর্তী বনিগাও গ্রামে নতুন উদ্যমে এবারই প্রথম বর্ষের দুর্গাপূজা অনুষ্ঠিত হয় বনিগাঁও সর্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে। বনিগাঁও সার্বজনীন দুর্গোৎসব কমিটির সম্পাদক হরি গোপাল রায় জানান তারা এবার গ্রামবাসীদের সহযোগিতায় প্রথম বর্ষ দূর্গা পূজা শুরু করে।

এবারের দুর্গা পূজায় তাদের মায়ের মন্দিরে কুমারী পূজা অনুষ্ঠিত হয়।প্রথম বারের পূজাকে কেন্দ্র করে বনিগাও গ্রামের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।বিভিন্ন গ্রাম থেকে এই দুর্গা পূজা দেখবার জন্য প্রচুর মানুষের ভিড় হয়।সম্পাদক হরি গোপাল রায় বলেন আগামীতে তারা আরো সুন্দর করে যাতে বনিগাও সার্বজনীন দুর্গোৎসব করা যায় এ ব্যাপারে আগে থেকেই তারা প্রস্তুতি নেবেন। গ্রামের মানুষেরা সবাই এই ব্যাপারে প্রচন্ড উৎসাহী বলে সম্পাদক হরি গোপাল রায় জানান।এবারের পূজায় প্রথম দিন থেকেই দর্শনার্থীদের ভিড় হয়।
