কালিয়াগঞ্জ থানায় আদি কালীমাতার মহাপুজোকে ঘিরে আলোর রোশনাইতে সেজে উঠেছে থানা প্রাঙ্গণ
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ ২০ নভেম্বর:বুধবার কালিয়াগঞ্জ থানা প্রাঙ্গনে আদি কালিমাতার মন্দিরে বাৎসরিক মহা পূজাকে ঘিরে উৎসবে মাতোয়ারা কালিয়াগঞ্জ পুলিশ আবাসনের বাসিন্দারা। এবার ৩৬ তম বর্ষে কালিয়াগঞ্জ থানার মায়ের পূজা অনুষ্ঠিত হল।
ব্রিটিশ ভারতে ১৮৭৪সালে পূর্বে কালিয়াগঞ্জ ব্লকের ভুইহারা মৌজার হাটকালিয়াগঞ্জের সাবেক থানায় এই পূজা শুসিরু হয়েছিল। উনিশ শতকের শুরুর দিকে এই থানা হাট কালিয়াগঞ্জ থেকে প্রশাসন সরিযে এনেছিল। সেই কারনে বুধবার সন্ধ্যায় প্রথমে হাট কালিয়াগঞ্জ মায়ের বেদীতে পূজার্চনা করে পরে সেখানকার জল এনে কালিযাগঞ্জ থানার পূজার আয়োজনে।এই পূজাকে।ঘিরে কালিয়াগঞ্জ থানার পূজা মন্ডপকে বাহারি আলোর রোশনাই যেন মায়ের মন্দিরের আকর্ষন দারুন ভাবে বৃদ্ধি করে।পূজায় উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ থানার আই সি দেবব্রত মুখার্জি,কালিয়াগঞ্জ পৌর সভার নুতন পৌর পিতা বিশ্বজিৎ কুন্ডু,প্রাক্তন উপ পৌর পিতা ঈশ্বর রজক,তৃণমূল নেতা অসীম ঘোষ, প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ সহ বিশিষ্ট জনেরা।মায়ের পূজা উপলক্ষ্যে দুস্থদের মধ্যে কম্বল বিলি করার সাথে প্রচুরমানুষদের মধ্যে মায়ের প্রসাদ বিলি করা হয়।



![]()
