কালিয়াগঞ্জ স্টেশন পরিদর্শনে রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,উত্তর দিনাজপুর ১৮ নভেম্বর: উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ রেলস্টেশন ইতমধ্যেই অমৃত ভারত প্রকল্পের অন্তর্ভুক্ত। বেশ কিছুদিন ধরেই কালিয়াগঞ্জ রেলস্টেশনের কাজ দ্রুত গতিতে চলছে।ইতিমধ্যেই কালিয়াগঞ্জ রেল স্টেশনের ২ নম্বর

প্লাটফর্মএর কাজ প্রয়শেষের পথে চলছে ওভার ব্রিজে লিফট বসানোর কাজ এবং স্টেশনের সামনের দিকের কাজ।মঙ্গলবার হঠাৎ করেই রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল কোন রকম আগাম কাউকে কোন রকম না জানিয়ে কালিয়াগঞ্জ রেল স্টেশনে গিয়ে কাজ দেখলেন। রায়গঞ্জের সাংসদ কালিয়াগঞ্জ স্টেশনের স্টেশন ম্যানেজার পঙ্কজ কুমারের সাথে কথা বলেন।রায়গঞ্জের সাংসদ বলেন স্টেশনের কাজ দেখে তিনি সন্তুষ্ট।