কালিয়াগঞ্জে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উদযাপন

তপন চক্রবর্তী কালিয়াগঞ্জ,১৩ নভেম্বর: শুক্রবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের ধনকোল গ্রাম পঞ্চায়েতের দেওগার কামারপাড়ায় অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ব্লক স্তরে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানের উদ্বোধন করেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি ব্রজেন্দ্র নাথ রায় ।উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ ব্লকের সমষ্টি প্রাণী সম্পদ উন্নয়ন আধিকারিক ডাঃ মানিক লাল সাহা,ভি ও ডাঃ সা সাবির আলম এবং কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্যগন।

অনুষ্ঠানে বাচ্চাদের মধ্যে অঙ্কন প্রতিযোগিতায় ব্যাপক অংশের ছেলেমেয়েরা অংশগ্রহণ করে।ব্লকের গাভী প্রদর্শনী সভার নজর কাড়ে। বকনা বাছুরের মান অনুযায়ী কালিয়াগঞ্জ ব্লকের ৯ জন গাভী পালকদের পুরস্কৃত।করা হয়।

 

কালিয়াগঞ্জ ব্লকের সমষ্টি প্রাণী সম্পদ উন্নয়ন আধিকারিক ডাঃ মানিক লাল সাহা বলেন বিশেষ ভাবে একটি আলোচনা চক্রের আয়োজন করা হয়।আলোচনার মূল বিষয় বস্তু ছিল ” মহিলাদের অর্থনৈতিক স্বনির্ভরতায় প্রাণী পালনের ভূমিকা এবং ঘাস চাষের উপযোগিতা ও প্রয়োজনীয়তা তৎসহ প্রাণী রোগ সম্পর্কীয় আলোচনা হয়।অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার দেওয়া হয়। জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উদযাপনকে কেন্দ্র করে দেওগার কামার পাড়ায় প্রচুর মানুষের সমাগম হয়