কালিয়াগঞ্জ থানা সাইবার সহায়তা কেন্দ্রের বড় সাফল্য, অনলাইনে বিমান টিকিট প্রতারনার টাকা ফেরালো পুলিশ
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ ৬ আগস্ট:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার সাইবার সহায়তা কেন্দ্র বড় সাফল্য পেল। অন লাইন বিমান টিকিট মামলায় টাকা ফেরানোর ব্যাবস্থা করলো কালিয়াগঞ্জ থানার সাইবার সহায়তা কেন্দ্র।এই বিমান টিকিট প্রতারনা মামলায় সাইবার অপরাধীদের খপ্পরে পড়ে যায় কালিয়াগঞ্জ শহরের বস্তা পট্টির আয়ুস সাহা।

কালিয়াগঞ্জ শহরের ডাক বাংলো বস্তা পট্টির আয়ুশ সাহা কালিয়াগঞ্জ থানার সাইবার সহায়তা কেন্দ্রে অভিযোগ দায়ের করে জানায় ২৯ শে জুলাই বিমানের টিকিটের দাম বাবদ ইউ পি আই এর মাধ্যমে প্রীতম পান্ডের একাউন্টে ২০,৭৫০ +৪,১০০টাকা মোট ২৪ হাজার ৮৫০ টাকা।কিন্তু বিমানের টিকিটের টাকা দেবার পরেও এজেন্সি আয়ুশ সাহাকে টিকিট দেয়নি।প্রতারিত হয়েছে বুঝতে পারে আয়ুশ সাহা ৩০ শে জুলাই অন লাইনে কালিয়াগঞ্জ থানার সাইবার ক্রাইম অভিযোগ দায়ের করে আয়ুশ সাহা। এর পর কালিয়াগঞ্জ থানার সাইবার ক্রাইম সহায়তা কেন্দ্র আয়ুশ সাহার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে। কালিয়াগঞ্জ থানার সাইবার সহায়তা কেন্দ্রের ইনচার্জ এস আই শুভঙ্কর দে এই প্রতারনা মামলায় তদন্তকারী অফিসার ছিলেন। অবশেষে উদ্ধার হওয়া ২০ হাজার টাকা প্রতারিত যুবকের পরিবারের হাতে তুলে দেন কালিয়াগঞ্জ থানার আই সি অভিজিৎ দত্ত। এই ঘটনায় কালিয়াগঞ্জ থানায় পুলিশ আধিকারিকদের কালিয়াগঞ্জ শহরের সাধারণ মানুষ অভিনন্দন জানায়।


