কালিয়াগঞ্জ থানায় উদ্যোগে কল্পতরু ভবনে কালীপূজা নিয়ে প্রশাসনিক বৈঠক

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৫ নভেম্বর:বৃহস্পতিবার বিকেলে কালিয়াগঞ্জ পৌর সভার কল্পতরু ভবনে পুলিশ প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হল কালীপূজা নিয়ে প্রশাসনিক বৈঠক। বৈঠকে কালিয়াগঞ্জ শহর ও গ্রামের কালীপূজা কমিটির সদস্যদের বৈঠকে ডাকা হয়।

বৈঠকে কালিয়াগঞ্জ থানার আই সি অভিজিৎ দত্ত কালীপূজা কমিটির সদস্যদের উদ্দেশ্যে বলেন কালীপূজায় আইন শৃঙ্খলা বজায় রক্ষার দায়িত্ব যেমন পুলিস প্রশাসনের আছে তেমনি যে সমস্ত কালীপূজা কমিটি পূজা করতে চলেছেন তাদের প্রত্যেকের সেই দায়িত্ব পালন করতে হবে পূজা এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য।সরকারি নিয়ম অনুসারে প্রত্যেক পূজা কমিটিকে নিয়ম শৃঙ্খলা মেনে পূজার আনন্দে সবাই যেন মাতে সে ব্যাপার সবাইকে সজাগ থাকতে হবে।কালিয়াগঞ্জ থানার আই সি অভিজিৎ দত্ত বলেন কালিয়াগঞ্জ শান্তিপ্রিয় শহর হিসাবে উত্তর দিনাজপুর জেলায় যথেষ্ট সুনাম রয়েছে।আসন্ন দীপাবলি উৎসবে আমরা যেন আনন্দ করতে গিয়ে অন্যের বিপদের কারণ না হই সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।কালীপুজোর প্রশাসনিক বৈঠকে বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।