কালিয়াগঞ্জের পাকুরিয়া গ্রামে গ্রাম জুড়ে পূজার পূর্ব মুহূর্তে ডায়রিয়া শুরু,গ্রাম জুড়ে আতঙ্ক _ মৃত্যু ১ _

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,উত্তর দিনাজপুর সেপ্টেম্বর:পূজার বাজনা কালিয়াগঞ্জ সহ গ্রামের সর্বত্র বেজে উঠলেও কালিয়াগঞ্জ ব্লকের পাকুরিয়া গ্রামে শুরু হয়েছে ব্যাপক ডাইরিয়া।পাকুরিয়া গ্রামের অধিকাংশ গ্রাম বাসীদের পেট ব্যথার সাথে বমি বমি ভাব।গত সাতদিন ধরে গ্রামের মানুষদের এই ধরনের অসুখের খবর জানা জানি হতেই কালিয়াগঞ্জ হাসপাতাল থেকে মাত্র একদিন গ্রামে গিয়ে ছিল স্বাস্থ্য কর্মীরা।গ্রাম বাসীরা জানান তাদের বাড়ি বাড়ি গিয়ে সবাইকে ওয়ারিশ দিয়ে গেছে।

 

বিভিন্ন নোংরা জায়গা গুলিতে ব্লিচিং পাউডার দিয়ে আসে বলে জানা যায়।বুধবার পাকুরিয়া গ্রামের ডায়রিয়ার খবর শুনে বিজেপি নেতা তথা পৌর কাউন্সিলর গৌরাঙ্গ দাস পাকুরিয়া গ্রামে গিয়ে দেখেন অধিকাংশ বাড়ির লোকেরা ডাইরিয়ায় আক্রান্ত ।তিনি বলেন গ্রামের শংকর সরকার, ভাশো সরকার,সুধাংশু সরকার হেমন্ত সরকার পূর্ণিমা সরকার,হরেন্দ্রনাথ সরকার এরা সবাই ডায়রিয়ায় আক্রান্ত।গ্রামের চার বছরের সুরশি সরকার মারা যায় বলে বিজেপি নেতা গৌরাঙ্গ দাস জানান।তিনি বলেন একটা গ্রামের অধিকাংশ মানুষ যেখানে পেটের ব্যথা, পায়খানা এবং বমিতে আক্রান্ত সেখানে স্বাস্থ্য দপ্তরের যে ভাবে গুরুত্ব দিয়ে গ্রাম বাসীদের পাশে থাকার কথা গ্রাম বাসীরা স্বাস্থ্য দপ্তরের কাছ থেকে সেই ধরনের পরিষেবা পাচ্ছেনা বলে গ্রাম বাসীদের অভিযোগ।গ্রাম বাসীদের বক্তব্য তারা বুঝতে পারছেনা গ্রাম জুড়ে ডায়রিয়ার কারন কি?পানীয় জল থেকে যদি এই ধরনের অসুখ হয়ে থাকে তাহলে সরকারকে বিশুদ্ধ পানীয় জলের বক্সবস্থা করতে হবে বলে তাদের দাবি।