কালিয়াগঞ্জ সুজাতা কবিতা একাডেমীর উদ্যোগে অনুষ্ঠিত হল “আজকের দুর্গা
_তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,উত্তর দিনাজপুর২৭ সেপ্টেম্বর:শুক্রবার সন্ধ্যায় কালিয়াগঞ্জ শহরের নাট মন্দির প্রাঙ্গণে কালিয়াগঞ্জ সুজাতা কবিতা একাডেমীর উদ্যোগে অনুষ্ঠিত হল”আজকের দুর্গা”. ।অনুষ্ঠানে সুজাতা কবিতা একাডেমীর কর্ণধার সুজাতা দত্ত,কবিতা সরকার,গীতা রায়,সমাপ্তি চটার্জি এবং তরু অধিকারীর অনুষ্ঠিত আবৃত্তি আজকের দুর্গা সাধারন উপস্থিত দর্শকদের মন কেড়ে নেয়। কালিয়াগঞ্জ শহরে এতো ভালো আবৃত্তি করছে কচিকাঁচারা যা এক কথায় অসাধারন বলা যায়।

[অনুষ্ঠানে কবি ভবানী প্রসাদ মজুমদারের লিখা” দুর্গা যাবে বাপের বাড়ি”সমবেত আবৃত্তি করে যথাক্রমে সমৃদ্ধি,ঋদ্ধিমান এবং দীপান্বিতা।সুজাতা কবিতা একাডেমীর সায়ন সাহা,দেবাংশু দাস,ইশান্তিকা দাস, পঞ্চদ্বীপ সরকার, প্রসিদ্ধা ঘোষ অসাধারণ আবৃত্তি করে শোনায়। শুক্রবার ছিল বর্ণ পরিচয় তথা সমাজসংস্কারক বিদ্যাসাগরের জন্মদিন।তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে নিয়ে স্বরচিত কবিতা পাঠ করে শোনায় সুজাতা কবিতা একাডেমীর ছাত্রছাত্রীরা।
বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন এবং সুজাতা কবিতা একাডেমী সম্পর্কে বক্তব্য রাখেন ড:কাঞ্চন দে, তপন কুমার চক্রবর্তী, প্রদীপ কুমার রায়,রাধিকা রঞ্জন দেবভূতি এবং শুভব্রত চক্রবর্তী,দুলাল কুন্ডু,পরিতোষ কুমার নন্দী।অনুষ্ঠানে কচিকাদের সাথে কচিকাঁচাদের মায়েদের আবৃত্তি শোনার জন্য প্রচুর মানুষের ভীর হয়। অনুষ্ঠান শেষে কালিয়াগঞ্জ সুজাতা একাডেমীর কচিকাঁচাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।সুজাতা একাডেমীর কর্ণধার সুজাতা দত্ত বলেন কালিয়াগঞ্জ শহরের মানুষ যেভাবে তার এই কবিতা একাডেমীকে আশীর্বাদ করে থাকে তার জন্য তিনি চীর কৃতজ্ঞ।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অমিত সাহা
