পরিবার থেকে দূরে সীমান্তে কর্তব্যরত জওয়ানদের পাশে বিজেপি মহিলারা! বিএসএফ জওয়ানদের কপালে ভাইফোঁটা দিয়ে জানালেন ভালোবাসা
দক্ষিণ দিনাজপুর: সকলের ভাই-বোন ও পরিবার আছে। কিন্তু সব থেকেও যেন তাঁদের ভাইফোঁটার দিনে কাছে কেউ নেই। বিশেষ দিন গুলিতে মন খারাপ হয় তাঁদের। তবে কর্মসূত্রে তাঁরা পরিবার, ভাই, বোন বা আপনজনদের কাছ থেকে বহু দূরে দেশ রক্ষার্থে সীমান্তে রয়েছে তাঁরা। গোটা দেশ যখন বিভিন্ন উৎসবে মেতে ওঠে সে সময় ও তাঁরা অতন্দ্র প্রহরী হয়ে সীমান্ত সুরক্ষায় নিয়োজিত। উৎসবের দিনে পরিবারের জন্য মন খারাপ হলেও কর্তব্য পালনের জন্য তারা সীমান্তে রয়ে গিয়েছে। তাঁরা হলেন ভারতীয় সীমান্তরক্ষী বাহীনি ।মূলত দেশকে সুরক্ষার জন্য ঘর পরিবার থেকে বহু দূরে সীমান্ত এলাকায় অতন্দ্র প্রহরায় রয়েছে ভারতীয় বিএসএফ জওয়ানরা।
তাঁরা দেশকে সুরক্ষিত রাখছেন। এবার তাঁদের সুরক্ষার জন্য ভাইফোঁটা দিলেন বিজেপির সাধারণ সম্পাদিকা। বুধবার, সকালে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সাধারণ সম্পাদিকার পক্ষ থেকে জেলার বংশীহারী থানার মহিপালের সাটিমারী বিএসএফ ক্যাম্পে বিএসএফ জওয়ানদের ভাইফোঁটা দেন বিজেপি মহিলারা।
ভাইফোঁটা পেয়ে খুশি বিএসএফ এর জওয়ানরা।বিজেপির বুনিয়াদপুর শহরের সাধারণ সম্পাদিকা শিখা সরকার জানান, ‘অতন্দ্র প্রহরার মাধ্যমে দেশকে এবং দেশের মানুষকে সুরক্ষা দিয়ে চলেছেন বিএসএফ জওয়ানরা। পরিবার থেকে বহু দূরে আমাদের সুরক্ষায় যারা রয়েছে অতন্দ্র প্রহরায়, তাদের সুরক্ষার জন্য এদিন বিজেপির বুনিয়াদপুর শহরেরপক্ষ থেকে সেই সমস্ত জওয়ানদের দীর্ঘায়ু কামনা করে তাদের ভাইফোঁটা দেয়া হয়।’ভাইফোঁটা পেয়ে খুশি বর্ডার সীমান্ত এলাকার বিএসএফ।

