NDA প্রায় ধুয়েই দিলো তেজস্বী জোটকে

একেই বলে নতুন বিহার। জঙ্গলরাজ আর কাজ করছে না বিহারে। নীতিশের হাত ধরে নতুন বিহার। সমস্ত বিহারে শুধুই আবির আর আবির। শেষ খবর অনুযায়ী ব্যবধান ক্রমশ বাড়াচ্ছে এনডিএ। সর্বশেষ তথ্য অনুসারে, ১৮২ আসনে এগিয়ে রয়েছে এনডিএ। বিরোধীদের ‘মহাগঠবন্ধন’-এর এগিয়ে থাকা আসনগুলি হাতছাড়া হতে শুরু করেছে। বর্তমানে বিরোধী জোট এগিয়ে রয়েছে ৫৮টি আসনে।

ভোটগণনায় বিরোধীদের পিছনে ফেলে ক্রমশ ব্যবধান বৃদ্ধি করছে শাসকজোট এনডিএ। সর্বশেষ তথ্য অনুসারে, ১৬৩ আসনে এগিয়ে রয়েছে এনডিএ। বিরোধীদের ‘মহাগঠবন্ধন’ এগিয়ে আছে ৭৬টি আসনে। বিজেপির বিহার নেতৃত্ব ইতিমধ্যে ধরে নিয়েছেন, তাঁরা বড় জয়ের পথে এগোচ্ছেন। প্রাথমিক আভাস দেখেই পটনা-সহ বিহারের বিভিন্ন প্রান্তে রাস্তায় রাস্তায় জয়োল্লাস শুরু করে দিয়েছেন বিজেপির কর্মী-সমর্থকেরা।নির্বাচন কমিশনের তথ্য অনুসারে বিহারে প্রথম দফায় ভোট দিয়েছেন ৬৫.০৮ শতাংশ এবং দ্বিতীয় দফায় ভোট দিয়েছেন ৬৮.৭৬ শতাংশ।দু’দফা মিলিয়ে বিহারে মোট ভোটদানের হার ৬৬.৯১ শতাংশ। যা গতবারের তুলনায় ৯.৬২ শতাংশ বেশি। অতীতে কখনই এই হারে বিহারের মানুষ ভোট দেননি। এর আগে বিহারে সবথেকে বেশি ভোট পড়েছিল ২০০০ সালের বিধানসভা নির্বাচনে, ৬২.৫৭ শতাংশ। ১৯৯৮ সালের লোকসভা ভোটে বিহারে ভোট দিয়েছিলেন ৬৪.৬০ শতাংশ ভোটার। ঐতিহ্য বজায় রেখে এবারেও বিহারে পুরুষদের অনুপাতে মহিলারা বেশি সংখ্যায় ভোট দিয়েছেন। প্রায় ৭১.৬ শতাংশ। দুপুর সাড়ে তিনটে পর্যন্ত হিসেবে এনডিএ শিবির এগিয়ে রয়েছে ২০৮টি আসনে। তাদের এগিয়ে থাকা আসন সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে। অন্য দিকে বিরোধীদের ‘মহাগঠবন্ধন’-এর এগিয়ে থাকা আসন কমে হয়েছে ২৮।