বিহারের নির্বাচনের ফলাফলে, অকাল দীপাবলিতে মাতলো দ: দিনাজপুর জেলার বুনিয়াদপুরের বিজেপি কর্মী সমর্থকরা
বিহারে বিশাল জয় এনডিএ জোটের। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিহারের ভোটের ফলাফলের রেশ বাংলাতেও। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সেলিব্রেশনে জুড়ে গেল বিজেপি কর্মীরা। শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে ঢাক ঢোল বাজিয়ে অকাল দীপাবলি উৎসবে মেতে উঠল বিজেপি কর্মীরা।

সেই সঙ্গে শহর জুড়ে বিরাট র্যালি করা হয় বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে।একেবারে গ্রান্ড সেলিব্রেশন বাজনা এবং বাজি পড়ানোর পাশাপাশি লাড্ডু বিতরণ করিয়া মিষ্টু মুখ করা হয় পথ চলতি মানুষজনদের।দলীয় পতাকা হাতে নিয়ে ৫১২ নম্বর জাতীয় সড়ক জুড়ে বিরাট র্যালিতে অংশগ্রহণ করেন কয়েকশো বিজেপি কর্মী সমর্থক। গেরুয়া আবির উড়িয়ে নরেন্দ্র মোদির জয়ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে এলাকা।২৬ এর বিধানসভা নির্বাচনে বিহারের পরে পশ্চিমবাংলাতেও গেরুয়া ঝড় উঠবে এমনটাই আশাবাদী বিজেপি কর্মী সমর্থকরা।




![]()
