অখিল ভূবন বিদার্থী প্রতিষ্ঠানের উদ্যোগে বিজয়া সন্মেলনী
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ ১৪ নভেম্বর: শনিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ প্রেস ক্লাবে অখিল ভূবন বিদ্যার্থী প্রতিষ্ঠানের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হয়।


প্রথমেই অখিল ভূবন বিদ্যার্থী প্রতিষ্ঠানের সম্পাদক তথা বিশিষ্ট এডভোকেট অরিন্দম প্রামাণিকের স্বাগত ভাষণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিন্দোল উচ্চবিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বিষ্ণু দয়াল আগরওয়াল,হেমতাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক নীলমণি সরকার, সাংবাদিক রাধিকা রঞ্জন দেবভূতি,সুদীপ ভট্টাচার্য। বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে অসাধারণ স্বরচিত কবিতা পাঠ করে শোনান মালদা থেকে আগত অরুন কান্তি বালা,স্বরিচিত কবিতা পাঠ করে শোনান কবি প্রদীপ কুমার রায়,অনুষ্ঠানে বিজয়া সন্মেলনি নিয়ে শুনবার মত সুন্দর আলোচনা করে থাকেন হেমতাবাদ হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক নীলমণি সরকার,বিজয়া সম্পর্কে বিশেষ বক্তব্য রাখেন এবংসংগীত পরিবেশন করে সবাইকে মুগ্ধ করেন বিন্দল হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক বিষ্ণু দয়াল আগরওয়াল।অনুষ্ঠানে হিন্দি দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন মহম্মদ হাবিবুল্লা।অনুষ্ঠানে আকাশবাণীর গীতিকার ও সঙ্গীত শিল্পী তপন কুমার চক্রবর্তী নিজের রচিত ও সুরে আগমনী সংগীত ও জেলার লোক সঙ্গীত পরিবেশন করেন। বক্তব্য রাখেন সাংবাদিক রাধিকা রঞ্জন দেবভুতি এবং বিশিষ্ট সমাজসেবী সুদীপ ভট্টাচার্য। পরিশেষে উপস্থিত প্রত্যেক ব্যক্তিদের অখিল ভূবন বিদ্যার্থী প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।অখিল ভূবন বিদ্যার্থী প্রতিষ্ঠানের সম্পাদক তথা এডভোকেট অরিন্দম সরকার জানান আগামী ২৪ নভেম্বর কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের মাঠে একটি ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছে। সবাইকে উপস্থিত থাকবার জন্য বিশেষ ভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।
