মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তদন্তের ঘোষণায় খুশি রাধিকাপুরের মৃত্যুঞ্জয়ের পরিবার
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ ২৫ জুন:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ভারত_বাংলাদেশ সীমান্তের রাধিকাপুরের মৃত্যুঞ্জয় বর্মনের ঘটনার তদন্তে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণায় মৃত্যুঞ্জয়ের পরিবার প্রকৃত দোষীদের এবার সাজা হবেই বলে তাদের দৃঢ় বিশ্বাস।বিধান সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন বিগত সরকারের ১৫ বছর পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে মহিলাদের উপর হওয়া প্রতিটি নির্যাতন ও ভয়ঙ্কর ঘটনার জিরো টলারেন্সের নীতি অনুসরণের কথা তিনি ঘোষণা করেন।

এই প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে কামদুনি থেকে কসবা ল কলেজ,হাসখালী, কলিয়াগঞ্জ সহ বিভিন্ন এলাকার কথা তার বক্তব্যে উঠে আসে বিধান সভায় মুখ্যমন্ত্রীর এই ঘোষণার সময় পরেই ফের শিরোনামে কালিয়াগঞ্জের নবালিকা ধর্ষণ করে খুন এবং পুলিশের গুলিতে মৃত্যুঞ্জয় বর্মনের খুনের মামলায় শাস্তি দেবার পরিবর্তে সেই পুলিশ আধিকারিককে আড়াল করা হয়েছে।আমাদের একটায় দাবি নিরীহ মৃত্যুঞ্জয় বর্মনের হত্যার মূল অভিযুক্ত অফিসার সহ সেই রাতে পুলিশ দলের সঙ্গে থাকা অপর ছোট বড় অফিসার সহ সিভিক পুলিস দের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই।প্রকাশ,উত্তর দিনাজপুর জেলায় ২০২৩ সালে কালিয়াগঞ্জের এলাকায় নাবালিকা ছাত্রীরদেহ উদ্ধার হয়।অভিযোগ ছাত্রীকে ধর্ষণ করে হত্যা।ছাত্রীর মৃতদেহ উদ্ধার ঘিরে জনতা পুলিস খণ্ড যুদ্ধ।ঠিক ঘটনার দুইদিন পর ডেপুটেশন ঘিরে ফের জনতা পুলিস খণ্ড যুদ্ধ ও কালিয়াগঞ্জ থানায় অগ্নি সংযোগ। থানায় হামলা ও অগ্নি সংযোগের ঘটনায় অভিযুক্তদের খোঁজে রাধিকাপুরের চাঁদগাঁও গ্রামে গিয়ে রাতে মৃত্যুঞ্জয় বর্মনকে পুলিশ গুলি করে।

