বেঙ্গল কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের ১০৭ বছর পদার্পণ উপলক্ষ্যে হাসপাতালের রোগীদের মধ্যে ফল বিতরণ_

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,উত্তর দিনাজপুর ৯ জানুয়ারি:শুক্রবার উত্তর দিনাজপুর জেলার কালিয়া গঞ্জের বেঙ্গল কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের ১০৭ বছর পদার্পণ উপলক্ষ্যে সংস্থার পক্ষ থেকে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয়।

এক সাক্ষাৎকারে বেঙ্গল কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের কালিয়াগঞ্জ শাখার পক্ষ থেকে সম্রাট দে জানান তাদের বেঙ্গল কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনেরএবার ১০৭ বছরে পা দিল।সেই উপলক্ষ্যে আমাদের সংস্থা রাজ্যজুড়ে আজকের দিনটি বিভিন্ন হাসপাতালের রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করলাম।