ভারত সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে তিনদিনের “মাই ভারত লিডারশিপ বুটক্যাম্প ক্যাম শুরু
_তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,উত্তর দিনাজপুর ৯ জানুয়ারী: ভারত সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মেরা যুব ভারত এর উদ্যোগে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর ১ লাখ যুবককে লিডারশিপ কোয়ালিটি তৈরির লক্ষ সামনে রেখে তিনদিনের এই লিডারশিপ বুট ক্যাম্প এর উদ্বোধন করেন

রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল রায়গঞ্জের কেরিটাস হলে। রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল বলেন ভারতের যশস্বী প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি দেশের যুবদের মধ্যে জাতীয়তাবাদী শিক্ষায় শিক্ষিত হয়ে ভারতের মত দেশের হাল ধরতে হবে।এই প্রশিক্ষণ চলবে আগামী ১১ই জানুয়ারী পর্যন্ত। রায়গঞ্জের কারিটাস হলে এই উপলক্ষ্যে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন স্থান থেকে যুবক যুবতীদের লিডারশিপ বুট ক্যাম্পের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে বলে রায়গঞ্জের সাংসদ জানান।
