“শান্তিপূর্ণ ও স্বচ্ছ ভোটই লক্ষ্য”: উত্তর দিনাজপুরে প্রস্তুতি তুঙ্গে, জানালেন জেলাশাসক বিবেক কুমার

তন্ময় চক্রবর্তী উত্তর দিনাজপুর  :– আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে বৈঠক করলেন উত্তর দিনাজপুরের নবনিযুক্ত জেলা শাসক তথা জেলা নির্বাচন আধিকারিক বিবেক কুমার। এদিনের বৈঠকে তিনি জেলার নির্বাচনী প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং সামগ্রিক পরিস্থিতির বিস্তারিত চিত্র তুলে ধরেন।জেলা নির্বাচন আধিকারিক স্পষ্ট ভাষায় জানান, নির্বাচন কমিশনের সমস্ত বিধি মেনেই প্রশাসনিক কাজ পরিচালিত হচ্ছে এবং অবাধ, শান্তিপূর্ণ ও স্বচ্ছ নির্বাচন সম্পন্ন করাই প্রশাসনের প্রধান লক্ষ্য।তিনি জানান, উত্তর দিনাজপুর জেলায় মোট ১৬ জন অবজারভার নিয়োজিত রয়েছেন। এর মধ্যে—৯ জন জেনারেল অবজারভার ৪ জন পুলিশ অবজারভার ৩ জন এক্সপেনডিচার অবজারভার ,ইতিমধ্যেই এই অবজারভারদের সঙ্গে একাধিক বৈঠক সম্পন্ন হয়েছে।

পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করা হয়েছে বলে জানান তিনি।নির্বাচনকে ঘিরে জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। ইতিমধ্যে নিরাপত্তা বাহিনীর সঙ্গে একাধিক উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ কৌশল গ্রহণ করা হয়েছে।বিশেষ করে আন্তঃরাজ্য ও আন্তর্জাতিক সীমান্ত এলাকাগুলিতে বাড়তি নজরদারি চালানো হচ্ছে। অবৈধ কার্যকলাপ রুখতে প্রশাসনের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে।এছাড়াও আগামী দিনে ইসলামপুর মহকুমায় আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।উল্লেখ্য, ২৩ এপ্রিল উত্তর দিনাজপুর জেলার ৯টি বিধানসভা কেন্দ্রে এক দফায় ভোটগ্রহণ হবে।জানা যায় ৩০ মার্চ – বিজ্ঞপ্তি জারি ৬ এপ্রিল – মনোনয়নের শেষ দিন ৭ এপ্রিল – স্ক্রুটিনি ৯ এপ্রিল – মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৩ এপ্রিল – ভোটগ্রহণ । জেলায় মোট ভোটার সংখ্যা ২১ লক্ষেরও বেশি। বিধানসভা ভিত্তিক ভোটার সংখ্যা—কালিয়াগঞ্জ – প্রায় ২ লক্ষ ৭৪ হাজার হেমতাবাদ – প্রায় ২ লক্ষ ৬৩ হাজার করণদিঘি – প্রায় ২ লক্ষ ৫৯ হাজার চোপড়া – প্রায় ২ লক্ষ ৪৭ হাজার গোয়ালপোখর – প্রায় ২ লক্ষ ৩০ হাজার চাকুলিয়া – প্রায় ২ লক্ষ ২৮ হাজার ইটাহার – প্রায় ২ লক্ষ ২৭ হাজার ইসলামপুর – প্রায় ২ লক্ষ ১৭ হাজার রায়গঞ্জ – প্রায় ১ লক্ষ ৮৬ হাজার নতুন ভোটার (১৮–১৯ বছর): ৯,৯০৭ জন ।জেলায় মোট বুথের সংখ্যা ২২৪৯টি।প্রতিটি বিধানসভা কেন্দ্রে একটি করে মডেল বুথ তৈরি করা হচ্ছে।এছাড়াও—PwD ভোটার: ৫২৯৬ জন ৮৫ বছরের বেশি ভোটার: ৭৬০৪ জন বিশেষ ভোটারদের জন্য অতিরিক্ত সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে।জানা যায় ভোট গণনার জন্য নির্ধারিত হয়েছে— ইসলামপুর কলেজরায়গঞ্জ পলিটেকনিক কলেজ জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই জেলায় ১১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে। নির্বাচন যত এগোবে, নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।সব মিলিয়ে উত্তর দিনাজপুরে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের প্রস্তুতি এখন তুঙ্গে। জেলা নির্বাচন আধিকারিক বিবেক কুমার আশ্বাস দিয়েছেন—সব দিক থেকে প্রস্তুত প্রশাসন, লক্ষ্য একটাই—শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করা।