ভয়াবহ অগ্নিকাণ্ডে এক গৃহস্থের বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়

আব্দুল ওহাব, গাজোল :-ভয়াবহ অগ্নিকাণ্ডে এক গৃহস্থের বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে গাজোল ব্লকের সালাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ইমামনগর গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গৃহস্থের নাম পীযূষ কাঞ্জিলাল।স্থানীয় সূত্রে জানা গেছে,

গভীর রাতে হঠাৎ করেই আগুন লেগে মুহূর্তের মধ্যে পুরো বাড়ি আগুনে পুড়ে যায়। আগুনের লেলিহান শিখায় গৃহস্থের বসতবাড়ি সহ পাশের মোদির দোকান, ঘরে মজুত শস্য, নথিপত্রসহ প্রায় সমস্ত জিনিসপত্র ভস্মীভূত হয়ে যায়। এতে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।ঘটনার খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থলে পৌঁছান গাজোল ব্লক প্রশাসন ও গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে সহায়তার আশ্বাস দেন। সঙ্গে উপস্থিত গাজোল ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি কৃষ্ণ সিংহ গাজোল ব্লক তৃণমূল টেড ইউনিয়ন সভাপতি সিরাজুল ইসলাম মালদা জেলা পরিষদের সদস্য সাগরিকা সরকার সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব।