কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্য দপ্তরের ডিরেক্টর

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,উত্তর দিনাজপুর ২৫ অক্টোবর:শনিবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের ডিরেক্টর স্বপন সোরেন।তিনি কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের নুতন যে ২৫০ বেডের বিল্ডিং তৈরি হচ্ছে সেই বিল্ডিংয়ের সব কিছু বিভিন্ন ভাবে পরিদর্শন করার পর বলেন কাজ যে দ্রুত গতিতে চলছে নির্মীয়মান বিল্ডিং দেখলেই বোঝা যাচ্ছে।বিল্ডিংয়ের কাজ খুব ভালো হচ্ছে বলে মন্তব্য করেন।

স্বাস্থ্য দপ্তরের ডিরেক্টরের সাথে ছিলেন উত্তর দিনাজপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকান্ত ঘোষ এবং কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের সুপার জয়দেব রায়। স্বাস্থ্য দপ্তরের ডিরেক্টরস্বপন সোরেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকান্ত ঘোষের কাছে সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চান হাসপাতাল সম্পর্কে। কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের সুপার জয়দেব রায় স্বাস্থ্য দপ্তরের ডিরেক্টর স্বপন সোরেনকে জানান কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে কোন ব্লাড ব্যাংক নেই।কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে এই ব্লাড ব্যাংক অত্যন্ত জরুরি।স্বাস্থ্য দপ্তরের ডিরেক্টর ব্লাড ব্যাংকের কথা বলেন শুনে নুতন বিল্ডিং সম্পূর্ণ হলেন ব্লাড ব্যাংকের সমস্যা অবশ্যই মিটে যাবে। স্বাস্থ্য দপ্তরের ডিরেক্টর নুতন বিল্ডিংয়ের কাজ দেখে খুশি বলে তিনি জানান।উত্তর দিনাজপুর জেলার মুখ্য আধিকারিক সুকান্ত ঘোষ সাংবাদিকদের বলেন রাজ্য স্বাস্থ্য ডিরেক্টর স্বপন সোরেন সারাদিন ধরে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন হাসপাতাল তিনি পরিদর্শন শেষে চিকিৎসক নার্স এবং স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন আধিকারিকদের সাথে নানান বিষয় নিয়ে আলোচনায় বসবেন বলে জানান।