বন্দে ভারত এক্সপ্রেসে কী থাকছে খাবারের মেনু? যাত্রীদের চমকে দেবে দেশজ স্বাদের তালিকা

নিজস্ব প্রতিবেদন:ভারতীয় রেলের গর্ব, দেশের প্রথম আধুনিক সেমি-হাইস্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস কেবল গতি বা প্রযুক্তিতেই নয়, যাত্রী পরিষেবার ক্ষেত্রেও নজির গড়ছে। আর সেই পরিষেবার অন্যতম আকর্ষণ—খাবারের মেনু। দেশীয় স্বাদ ও আঞ্চলিক রান্নার মেলবন্ধনে তৈরি এই মেনু ইতিমধ্যেই যাত্রীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

রেল সূত্রে জানা গিয়েছে, যাত্রীদের রুচি ও সংস্কৃতির কথা মাথায় রেখে বন্দে ভারত এক্সপ্রেসে আলাদা করে বাংলালি ও অসমীয়া মেনু রাখা হয়েছে।

বন্দে ভারত এক্সপ্রেসের বাঙালি মেনুতে থাকছে—

১) বাসন্তী পোলাও
২) ছোলার ডাল
৩) মুগ ডাল
৪) ঝুরি আলু ভাজা
৫) ছানা বা ঢোকার ডালনা
৬) লাবড়া
৭) সন্দেশ
৮) রসগোল্লা প্রভৃতি

অসমীয়া মেনুতে থাকছে—

১) সুগন্ধি জোহা ভাত
২) মাটি মাছের ডালি
৩) মুসুর ডালি
৪) মরশুমি সবজির ভাজাভুজি
৫) নারকেল বরফি

রেলের আধিকারিকদের মতে, এই বিশেষ মেনুর মূল উদ্দেশ্য যাত্রীদের শুধু দ্রুত যাত্রাই নয়, বরং নিজের রাজ্যের স্বাদ অনুভব করানো। স্বাস্থ্যসম্মত ও মানসম্মত উপকরণ দিয়ে প্রস্তুত এই খাবার যাত্রীদের যাত্রা অভিজ্ঞতাকে আরও সুখকর করে তুলছে।

উল্লেখ্য, বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার পর থেকেই এর আধুনিক কোচ, স্বাচ্ছন্দ্য, পরিচ্ছন্নতা এবং উন্নত পরিষেবার সঙ্গে সঙ্গে খাবারের মান নিয়েও প্রশংসা কুড়িয়েছে রেল। বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ ভবিষ্যতে অন্যান্য ট্রেন পরিষেবার ক্ষেত্রেও দৃষ্টান্ত স্থাপন করবে।