পঞ্চায়েত অঞ্চলে বাড়ি তৈরী করতে হলে মানতে হবে অনেক নিয়ম – দিলীপ ঘোষ

এতদিন বাড়ি তৈরীর ক্ষেত্রে প্রচুর নিয়মের ব্যাপার ছিল প্রধানত পৌর এলাকায়। এবার নতুন সরকারের নতুন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বেশ কিছু নতুন নিয়ম আরোপ করলেন। গ্রামে বাড়ি তৈরি করতে পুরসভার মতোই পঞ্চায়েত থেকে পাশ করাতে হবে নকশার অনুমোদন। ইচ্ছা মতো বাড়ি তৈরি করা যাবে না। তাড়াতাড়ি নতুন নিয়ম আনতে চলেছে সরকার। মঙ্গলবার বৈঠকে এ কথা জানিয়েছেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ।


বর্তমানে পঞ্চায়েত এলাকায় বাড়ি তৈরি করতে গেলে কিছু নিয়ম মানতে হয় ঠিকই। কিন্তু বিস্তারিত আইনি কাঠামো নেই। সেই সুযোগ নিয়ে অনেকেই অপব্যবহার করেছে। তৃণমূল আমলে সেই দুর্নীতি আকাশ ছুঁয়েছে। বহু ড্রেন বুঝিয়ে নির্মাণ করা হয়েছে। বাদ যায়নি পুকুরও। তাতে বৃষ্টিতে নিকাশি ব্যবস্থা বেহাল হয়ে পড়েছে। জল জমে সমস্যা তৈরি হয়েছে নাগরিকদের। তা রুখতেই এবার কড়া বিধি আনতে চলেছে রাজ্য।

পঞ্চায়েত এলাকায় নির্মাণের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে শহরঞ্চলের নগর উন্নয়নের ঢেউ আছয়ড়ে পড়েছে পঞ্চায়েতগুলিতেও। অনেক বড় বড় নির্মাণ হচ্ছে। এমনকী অনেক জায়গায় বহুতল আবাসনও তৈরি হচ্ছে। কিন্তু বাড়ি তৈরির কঠোর নিয়ম নেই। তা বদলাতে চলেছে রাজ্য। একাধিক রাজ্যে পঞ্চায়েতে বাড়ির তৈরির জন্য নির্দিষ্ট নিয়ম রয়েছে। সেগুলি খতিয়ে দেখে এ রাজ্যেও নিময় তৈরি হচ্ছে। এ দিন মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, “পঞ্চায়েত এলাকায় বাড়ি করলে কোনও আইন ছিল না। এক পাতার একটা নির্দেশিকা ছিল। একাধিক রাজ্যে আইন তৈরি হয়েছে। আইন খতিয়ে দেখে একটা আইন তৈরি করেছি। খুব শীঘ্রই আমরা বিধি নিয়ে আসছি।”