নারীশক্তির ক্ষমতায়নে বড় পদক্ষেপ: রায়গঞ্জে সাংসদ কার্তিক চন্দ্র পালের উপস্থিতিতে সেলাই মেশিন বিতরণ
তন্ময় চক্রবর্তী :– নারীদের স্বনির্ভর করতে এবং তাঁদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করল ভারত সরকারের পেট্রোলিয়াম মন্ত্রক। কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড’ (বিপিসিএল)-এর সহায়তায় রবিবার রায়গঞ্জ বিধানসভা এলাকায় মহিলাদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। রায়গঞ্জের একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই পরিষেবা প্রদান করা হয়।এদিনের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল। তিনি নিজে উপস্থিত থেকে রায়গঞ্জ বিধানসভার প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের হাতে সেলাই মেশিনগুলি তুলে দেন।

ভারত সরকারের এই জনমুখী প্রকল্পটিকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ায় স্থানীয় মহিলারা সাংসদকে ধন্যবাদ জানান।কার্তিক চন্দ্র পাল অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ কার্তিক চন্দ্র পাল নারীশক্তির ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন:”আজকের দিনে মহিলারা কোনো অংশেই পিছিয়ে নেই। তাঁরা কেবল ঘর সামলাচ্ছেন না, বরং নিজেদের দক্ষতা প্রমাণ করে স্বনির্ভর হচ্ছেন। এই সেলাই মেশিন প্রদানের মূল উদ্দেশ্য হলো তাঁদের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করা। মহিলারা নিজের পায়ে দাঁড়ালে তবেই পরিবারে আর্থিক সচ্ছলতা ফিরবে এবং সমাজ এগিয়ে যাবে।”বিপিসিএল-এর এই উদ্যোগ এবং সাংসদের সক্রিয় ভূমিকায় রায়গঞ্জ বিধানসভার মহিলাদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায়। উপভোক্তা মহিলাদের মতে, এই মেশিন পাওয়ার ফলে তাঁরা ঘরে বসেই আয়ের পথ খুঁজে পাবেন, যা তাঁদের আগামী দিনে আরও আত্মবিশ্বাসী করে তুলবে।এদিনের এই অনুষ্ঠানে সাংসদ ছাড়াও স্থানীয় নেতৃত্ব এবং বিপিসিএল-এর আধিকারিকরা উপস্থিত ছিলেন। সামগ্রিকভাবে, রায়গঞ্জের আর্থ-সামাজিক উন্নয়নে এই পদক্ষেপ এক বিশেষ মাত্রা যোগ করল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।







