ডালখোলায় গণনায়েক ভবনে ভারত সরকারের সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতিবন্ধীদের যন্ত্রপাতি প্রদান
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,উত্তর দিনাজপুর ২৩ নভেম্বর:রবিবার উত্তর দিনাজপুর জেলার ডালখোলা গণনায়ক ভবনে” ভারত সরকারের সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের উদ্যোগে চাকুলিয়া ও করণদিঘী বিধানসভার প্রবীণ নাগরিকদের হুইলচেয়ার, কানের মেশিন, কোমের বেল্ট,হাটাচোলা করার স্টিক সহ অন্যান্য বিবিধ সহায়ক সরঞ্জাম প্রদান করা হলো। এই অনুষ্ঠানটিকে ঘিরে প্রবীণ নাগরিকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।

রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লক্ষ্য এক ভারত শ্রেষ্ঠ ভারত। সেই লক্ষ্যে সারা ভারত বর্ষ জুড়ে প্রবীণ নাগরিক ও বিদ্বজনদের একেবারে বিনামূল্যে ভারত সরকার তাদের বিভিন্ন রকম সহায়ক যন্ত্র দিয়ে সহায়তা করছে তারই ফলস্বরূপ উত্তর দিনাজপুর জেলাতেও বিভিন্ন বিধানসভা কেন্দ্রের পাশাপাশি আজ করণদিঘি ও চাকুলিয়ার বিধানসভার প্রবীণ নাগরিক ও বিদ্বজনদের একেবারে বিনামূল্যে এই সহায়ক যন্ত্র প্রদান করা হয়। তিনি বলেন এই ধরনের সহায়ক যন্ত্র প্রদান করে তিনি গর্বিত। অন্যদিকে যারা এই সহায়ক যন্ত্র পেলেন আজ তারা আজ ভীষণ খুশি এবং ধন্যবাদ জানান ভারত সরকারকে।




![]()
