কালিয়াগঞ্জ ব্লক তৃণমূলের বি এল এ_২ নিয়ে বাংলার ভোট রক্ষা কর্মশালা
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,উত্তর দিনাজপুর ২৩ নভেম্বর:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লক তৃণমূলের বি এল এ_ ২দায়িত্ব প্রাপ্তদের নিয়ে অনুষ্ঠিত হল বাংলার ভোট রক্ষা কর্মশালা শিবির।শনিবার সন্ধ্যায় ধনকোল কৃষি মান্ডিতে অনুষ্ঠিত ব্লক তৃণমূলের যুগ্ম আহ্বায়ক নিতাই বৈশ্য ও লতা দেব শর্মার ব্যবস্থাপনায় এই কর্মশালার আয়োজন করা হয়।কর্মশালার প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার সভাধিপতি প্যাম্পা পাল।উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার

,উত্তর দিনাজপুর জেলার আই এন টিটি ইউ সির সভাপতি রাম দেব সাহানি,জেলা তৃণমূলের এস সি ও ওবিসি সভাপতি ভূপতি দেব শর্মা।কালিয়াগঞ্জ ব্লক তৃণমূলের বি এল এ _২ কর্মশালায় মুলত এস আর এনুমারেশন ফর্ম ফিলাপ নিয়ে এবং তার অগ্রগতি নিয়ে আলোচনা হয়।উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল বলেন এই সময় কৃষকদের মধ্যে ধানকাটার মরশুম চলছে।সকালে মাঠে গিয়ে বিকেলে ধান মাথায় নিয়ে বাড়ি ফিরছে। এর ফলে এস আই আর ফর্ম ফিলাপ কিছুটা সমস্যায়।পড়তে পারে।জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল বলেন তিনি যতদুর খবর পেয়েছেন কালিয়াগঞ্জ বিধানসভা এলাকায় ৭০ শতাংশ এস আই আরের কাজ হয়ে গেছে।বাকিটুকু করে নিতে হবে।আমাদের তৃণমূলের কর্মীদের ভীষন ভাবে সজাগ থাকতে হবে।কারন বিজেপি সহযোগিতার পরিবর্তে অসহযোগিতা করে চলছে।




