কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের দ্বিবার্ষিক সাংস্কৃতিক উৎসবকে কেন্দ্র করে অঙ্কন প্রতিযোগিতা
_তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,উত্তর দিনাজপুর ২৪ জানুয়ারি:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের দ্বিবার্ষিক সাংস্কৃতিক উৎসবের অঙ্গ হিসাবে শুক্রবার কালিয়াগঞ্জ প্রেস ক্লাব ভবনে অনুষ্ঠিত হল বিভিন্ন বয়সী ছেলেমেয়েদের মধ্যে অংকন প্রতিযোগিতা।

এক সাক্ষাৎকারে কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের সম্পাদক অনির্বাণ চক্রবর্তী বলেন তাদের প্রেস ক্লাবের দুইদিন ব্যাপী দ্বিবার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রথম দিন অঙ্কন প্রতিযোগিতা এবং দ্বিতীয় দিন রবিবার স্থানীয় নজমু নাট্যানিকেতনে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার সাথে মালদার লোক সংস্কৃতি “গম্ভীরা” অনুষ্ঠিত হবে এবং বিগত দুই বছরের দুর্গোৎসবে বিভিন্ন ক্লাবদের মধ্যে ট্রফি তুলে দেওয়া হবে বলে অনির্বাণ চক্রবর্তী জানান।
