কালিয়াগঞ্জে জাঁকজমকপূর্ণ উদ্বোধন “THE DACCA JEWELLERS”-এর এক্সক্লুসিভ শোরুম
তন্ময় চক্রবর্তী উত্তরবঙ্গের স্বর্ণ ব্যবসার জগতে দীর্ঘদিন ধরে আস্থা ও সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে রায়গঞ্জের অন্যতম জনপ্রিয় স্বর্ণ প্রতিষ্ঠান “THE DACCA JEWELLERS”।

উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সফলভাবে ব্যবসা সম্প্রসারণের পর এবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে এনএস রোডে উদ্বোধন হলো প্রতিষ্ঠানের নতুন ও অত্যাধুনিক এক্সক্লুসিভ শোরুম।সম্প্রতি এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন এই শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি প্রকাশক কুণ্ডু, প্রতিষ্ঠানের কর্ণধার অগ্নিশ্বর ভৌমিক, এমডি দেবপ্রিয় ভৌমিক, কালিয়াগঞ্জ শাখার ম্যানেজার বিপ্লব বিশ্বাস, পাশাপাশি কালিয়াগঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন ও স্বর্ণ শিল্পী সমিতির সদস্যরাও।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রতিষ্ঠানের কর্ণধার অগ্নিশ্বর ভৌমিক বলেন,“গ্রাহকদের বিশ্বাস ও ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় সম্পদ। সেই আস্থাকে সম্মান জানিয়েই আমরা কালিয়াগঞ্জে আধুনিক ও আকর্ষণীয় এই শোরুম নিয়ে এসেছি।

উন্নত মানের ডিজাইন, খাঁটি সোনা এবং গ্রাহক পরিষেবার মাধ্যমে মানুষের মন জয় করাই আমাদের লক্ষ্য।”অন্যদিকে কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি প্রকাশক কুণ্ডু বলেন,“THE DACCA JEWELLERS ইতিমধ্যেই উত্তরবঙ্গ জুড়ে একটি বিশ্বস্ত নাম হিসেবে পরিচিত। কালিয়াগঞ্জে এই প্রতিষ্ঠানের আগমন শহরের ব্যবসায়িক পরিবেশকে আরও সমৃদ্ধ করবে এবং ক্রেতারাও উন্নত পরিষেবা পাবেন।”নতুন এই শোরুমে রয়েছে নেকলেস, চুড়, কানের দুল, আংটি সহ বিভিন্ন আধুনিক ও ঐতিহ্যবাহী ডিজাইনের আকর্ষণীয় সোনার গয়নার বিপুল সম্ভার। এছাড়াও মজুরিতে বিশেষ ছাড় এবং গ্রাহকদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজড অলংকার তৈরির সুবিধাও থাকছে, যা ইতিমধ্যেই ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।প্রতিষ্ঠানের পক্ষ থেকে সকলকে আহ্বান জানানো হয়েছে—“দেরি না করে আজই চলে আসুন THE DACCA JEWELLERS-এর কালিয়াগঞ্জ শোরুমে, আর নিজের পছন্দের সেরা অলংকারে সাজিয়ে তুলুন বিশেষ মুহূর্ত।”

