উত্তর দিনাজপুরে জাতীয় ডাক কর্মচারী সংগঠনের ২য় দ্বিবার্ষিক ডিভিশনাল সম্মেলন

রায়গঞ্জ, উত্তর দিনাজপুর:ফেডারেশন অব ন্যাশনাল পোস্টাল অর্গানাইজেশন (FNPO)-এর উদ্যোগে উত্তর দিনাজপুর ডিভিশনাল ব্রাঞ্চের পক্ষ থেকে অনুষ্ঠিত হতে চলেছে ২য় দ্বিবার্ষিক ডিভিশনাল সম্মেলন। আগামী ২৫ জানুয়ারি ২০২৬ থেকে এই সম্মেলন শুরু হবে। সম্মেলনের স্থান হিসেবে নির্ধারিত হয়েছে রায়গঞ্জের মোহনবাটি হাই স্কুল প্রাঙ্গণ।এই গুরুত্বপূর্ণ সম্মেলনে অংশগ্রহণ করবে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব পোস্টাল এমপ্লয়িজ (NAPE), ন্যাশনাল ইউনিয়ন অব পোস্টাল এমপ্লয়িজ (NUPE), পোস্টম্যান ও এমটিএস (গ্রুপ-সি) এবং NUGDS-এর প্রতিনিধিরা।

ডাক বিভাগের কর্মচারীদের বিভিন্ন দাবি-দাওয়া, সাংগঠনিক শক্তিবৃদ্ধি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও কর্মচারী স্বার্থ সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই সম্মেলনে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে।সম্মেলন উপলক্ষে ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সম্মেলনের মাধ্যমে ডাক কর্মচারীদের ঐক্য আরও সুদৃঢ় হবে এবং সংগঠনের ভবিষ্যৎ দিশা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।রিসেপশন কমিটির সম্পাদক শরাফত হুসেন জানান, সম্মেলনকে সফল করে তুলতে সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি সংগঠনের সভাপতি মোঃ ফয়জার ইমাম, সম্পাদক লাল মোহাম্মদ এবং নিতাই কুমার সাহা সম্মেলনের সাফল্য কামনা করে সকল সদস্য ও প্রতিনিধিদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।এই দ্বিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে উত্তর দিনাজপুর জেলার ডাক কর্মচারীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।