হজরত মহম্মদের জন্মদিন তথা বিশ্ব নবী দিবস ঘিরে কালিয়াগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা
_তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,উত্তর দিনাজপুর: কালিয়াগঞ্জ শহরে শুক্রবার হজরত মহম্মদের জন্মদিন তথা বিশ্ব নবী দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রাটি চিরাইলের মন্ডলপাড়া এলাকা থেকে নবী দিবসের এই শোভাযাত্রাটি কালিয়াগঞ্জ শহরের এন এস রোড,বিবেকানন্দ মোড় হয়ে ডাকবাংলো রোড,হয়ে বায়রাকালী মন্দিরের সামনে দিয়ে বিভিন্ন রাস্তা পরিক্রমা করে শোভা যাত্রা পুনরায় চিড়াইলের মন্ডল পাড়ায় গিয়ে শেষ হয়।

বিভিন্ন ধরনের ধর্মীয় ব্যানার নিয়ে হজরত মহম্মদের জয়ধ্বনিতে মুখর ছিল।এই শোভা যাত্রায় ব্যাপক অংশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করে।এই শোভাযাত্রাকে কেন্দ্র করে পুলিশি ব্যাবস্থা করে ছিল চোখে পড়ার মত।এই শোভা যাত্রায় সংখ্যালঘু সম্প্রদায়ের যুবকদের অংশ গ্রহন যেমন চোখে পড়ার মত তেমনি বয়স্কদের অংশগ্রহণও কম ছিলনা। সোভা যাত্রাকে কেন্দ্র করে ছিল ব্যাপক পুলিশি ব্যাবস্থা।

