স্টুডেন্ট হেলথ হোমের উদ্যোগে কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চবিদ্যালয়ে স্বাস্থ্য শিবির_
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,উত্তর দিনাজপুর,২৪ আগস্ট: রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট হেলথ হোম কালিয়াগঞ্জ আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে এবং কালিয়াবঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয় ও জীবন রেখা হাসপাতালের সহ যোগিতায় একটি স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহা,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ড: শান্তনু দাস এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দন সাহা।

কালিয়াগঞ্জ স্টুডেন্ট হেলথ হোমের সাধারণ সম্পাদক রঞ্জন মোদক বলেন আজকে কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের স্বাস্থ্য শিবিরে যেমন বেশ কিছু ছাত্রছাত্রীরা স্বাস্থ্য শিবিরে উপস্থিত হয়ে তারা বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা করে তেমনি তাদের পরিবারের সদস্যরাও চিকিৎসকদের নানান রকমের চিকিৎসা করেন।কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রামনিবাস সাহা বলেন এই ধরনের অনুষ্ঠান আরো বেশি বেশি করলে এলাকার দুস্থ রোগীরা উপকৃত হবেন বলে তার বিশ্বাস।বিশিষ্ট চিকিৎসক তথা জিবনরেখা হাসপাতালের কর্ণধার ড:শান্তনু দাস বলেন তারা বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে তাদের জীবন রেখা হাসপাতালের চিকিৎসকদের দ্বারা নানান ধরনের চিকিৎসার ব্যাবস্থা বিনা পয়সায় করছেন।তাছাড়া স্টুডেন্ট হেলথ হোম এমন একটি সংস্থা যে সংস্থার ছাত্র ছাত্রীরা বিভিন্ন ভাবে বিনা পয়সায় বর ধরনের অসুখের চিকিৎসার সুযোগ পেয়ে থাকে।শান্তনু দাস বলেন তারা দারুন সারা পাচ্ছি।
