কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ে স্কুল ম্যাগাজিনের উদ্বোধন

_তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,উত্তর দিনাজপুর ২৪ আগস্ট:অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের স্কুল ম্যাগাজিনের উদ্বোধন হয়।স্কুল ম্যাগাজিনের উদ্বোধন করেন কালিয়াগঞ্জ পৌর সভার পৌরপিতা রাম নিবাস সাহা।পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের স্কুল ম্যাগাজিনের উদ্বোধন করে তিনি বলেন পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের স্কুল ম্যাগাজিন ,শুধু একটি।ম্যাগাজিন নয় এটি একটি দলিল বললে ভুল বলা হবেনা।এই বিদ্যালয়ের প্রথম দিন থেকে আজ পর্যন্ত সমস্ত ঘটনা এই ম্যাগাজিন পত্রিকায় পাওয়া যাবে।

 

 

অনুষ্ঠানে কালিয়াগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড: পবিত্র বর্মন বলেন কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ।বিধায়ক এই অঞ্চলের একটি দীর্ঘদিনের শিক্ষা প্রতিষ্ঠান।আজ সেই পত্রিকার বিদ্যালয় ম্যাগাজিন যে ভাবে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রকাশ করা হল এতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কবিতা,উপন্যাস লিখবার আগ্রহ পাবে।বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অভিজিৎ সরকার, ধীরেন্দ্র পাহান,শুভজিৎ সরকার,মানিক রায় চৌধুরী,মৌমিতা পাল,পঙ্কজ শীল এবং বাসবদত্তা বসাক এই ম্যাগাজিন তৈরি করার ক্ষেত্রে ভীষন ভাবে সহযোগিতা করায় তাদেরকে অভিনন্দন জানানো হয়।