সাংবাদিক সমাজের পাশে বিধায়ক কৃষ্ণ কল্যাণী, সরস্বতী পূজায় শুভেচ্ছার আবহ প্রেসক্লাবে

আজ উত্তর দিনাজপুর প্রেসক্লাব প্রাঙ্গণে অত্যন্ত আড়ম্বর ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বিদ্যার দেবী মা সরস্বতীর পূজা। জ্ঞান, শিক্ষা, সংস্কৃতি ও সৌহার্দ্যের এক অপূর্ব মিলনক্ষেত্রে পরিণত হয়েছিল প্রেসক্লাবের এই সরস্বতী পূজা।সকালে বিধি মেনে মা সরস্বতীর আরাধনার মধ্য দিয়ে পূজার সূচনা হয়।পূজা উপলক্ষে প্রেসক্লাব চত্বর সাজানো হয়েছিল মনোরম আলোকসজ্জা ও নান্দনিক মণ্ডপে।

সাংবাদিক, সংস্কৃতিকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে গোটা অনুষ্ঠান হয়ে ওঠে উৎসবমুখর।এই পূজা উপলক্ষে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী কৃষ্ণ কল্যাণী। তিনি মা সরস্বতীর চরণে পুষ্পার্ঘ অর্পণ করে সকলকে সরস্বতী পূজার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

পাশাপাশি তিনি সাংবাদিক সমাজের ভূমিকার প্রশংসা করে বলেন, সমাজের আয়না হিসেবে সাংবাদিকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।অন্যদিকে, উত্তর দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অলিপ 

মিত্র ও সভাপতি অমিত সরকার যৌথভাবে সরস্বতী পূজা উপলক্ষে ক্লাবের সকল সদস্য, সাংবাদিক ও আপামর সাধারণ মানুষকে শুভেচ্ছা বার্তা জানান। তাঁরা বলেন, বিদ্যা ও বিবেকের আলোয় সমাজকে আলোকিত করতেই এই পূজার আয়োজন, যা সাংবাদিক সমাজের ঐক্য ও সাংস্কৃতিক চেতনার প্রতীক।সারাদিনব্যাপী এই পূজা অনুষ্ঠান ঘিরে প্রেসক্লাবে ছিল আনন্দ, সম্প্রীতি ও ভক্তিময় পরিবেশ। উত্তর দিনাজপুর প্রেসক্লাবের এই উদ্যোগ সাংবাদিক সমাজের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল বলে মনে করছেন উপস্থিত অতিথিরা।

অপরদিকে উত্তর দিনাজপুর প্রেসক্লাবের শাখা সংগঠন কালিয়াগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকেও এদিন সরস্বতী পূজার আয়োজন করা হয়। শুধু তাই নয় এই পুজোকে ঘিরে একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রেসক্লাবের ঘরে