সর্ব ভারতীয় অনুন্নত কুম্ভকার উন্নয়ন সমিতির উদ্যোগে ডেপুটেশন_

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,উত্তর দিনাজপুর ১৫ ডিসেম্বর:সোমবার রায়গঞ্জে সর্ব ভারতীয় কুম্ভাকার উন্নয়ন সমিতির উদ্যোগে উত্তর দিনাজপুর জেলা শাসকের দপ্তরে কুম্ভাকারদের সার্বিক উন্নয়নের স্বার্থে কুম্ভ্কার উন্নয়ন বোর্ডের দাবি জানানো হল। সর্ব ভারতীয় কুম্ভকার উন্নয়ন সমিতির কর্ণধার কেশবানন্দ পাল বলেন

মূলত চার দফা দাবির ভিত্তিতে আজ সোমবার উত্তর দিনাজপুর জেলার জেলা শাসকের দপ্তরে একটি স্মারক লিপি জমা দিই। আমাদের সংগঠনের মূল দাবি ছিল রাজ্যে কুম্ভকার্যের সার্বিক উন্নয়নের স্বার্থে কুম্ভকার উন্নয়ন বোর্ড গঠন করতে হবে। বয়স্ক কুম্ভকার দের জন্য মাসে ৫০০০ টাকা ভাতা দিতে হবে।সর্ব ভারতীয় কুম্ভকার উন্নয়ন সমিতির রাজ্য সহ সভাপতি কেশবা নন্দ পাল বলেন আজ সোমবার রাজ্যের প্রতিটি জেলার জেলা শাসকের দপ্তরে জেলা শাসকের নিকট ডেপুটেশন দেওয়া হয়।