কালিয়াগঞ্জে প্রতিবাদ ক্লাবের উদ্যোগে উত্তরবঙ্গ ভিত্তিক ৫২ তম দীপালি উৎসবের সূচনা ৫২টি প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,উত্তর দিনাজপুর ১৫ ডিসেম্বর: প্রতিবছরের ন্যায় এবছরও শ্যামা পূজা উপলক্ষ্যে কালিয়াগঞ্জ শহরের ঐতিহ্যবাহী মনিবাগ পাড়ার প্রতিবাদ ক্লাবের উদ্যোগে উত্তরবঙ্গ ভিত্তিক সাত দিন ব্যাপী দিপালী উৎসবে সূচনা হল সোমবার সন্ধ্যায়।এবছর তাদের দিপালী উৎসব ৫২ তম বর্ষে পদার্পণ করেছে।এদিন সন্ধ্যায় ৫২ টি মোমবাতি প্রজ্জ্বলিত করে উৎসবের সূচনা হয়।উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পুরসভার উপ পুরপ্রধান জয়া বর্মণ,পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার,ব্যবসায়ী সমিতির সম্পাদক শান্তুনু দেবগুপ্ত,

 

প্রাক্তন উপ পৌর পিতা ঈশ্বর রজক,ক্লাব সভাপতি তুলসী জয়সোয়াল,যুগ্ম সম্পাদক প্রসেঞ্জিত সরকার ও ধীমান সাহা,সাংস্কৃতিক সভাপতি সঞ্জয় কুমার ভট্টাচার্য,সহ বিশিষ্ট জনেরা।আজ সন্ধ্যায় উৎসবের সূচনার পড় থেকে আগামী সাত দিন ধরে উত্তরবঙ্গের বিভিন্ন যায়গার প্রতিযোগিরা বিভিন্ন বিভাগের সাংস্কৃতিক মূলক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে।আগামী ২৩ তারিখে ক্রীড়া ও সাংস্কৃতিক বিভাগের পুরস্কার বিতরণ এবং ২৪ শে ডিসেম্বর বহিরাগত শিল্পী সমন্বয়ে বিরাট বিচিত্রা অনুষ্ঠানের মধ্য দিয়ে ৫২ তম উত্তরবঙ্গ ভিত্তিক দিপালী উৎসবের সমাপ্ত হবে।অনুষ্ঠানের সূচনায় সমবেত আবৃত্তি পাঠ করে শোনান কালিয়াগঞ্জের সুজাতা একাডেমীর সদস্যরা।