সমাজ সেবার অনন্য নিদর্শন স্বরূপ ত্রিধারা ক্লাবকে পুরস্কৃত করলো বাকরঞ্জনী কবিতা উৎসব

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ ১৫ অক্টোবর: মঙ্গলবার দুইদিন ব্যাপী বাকরঞ্জনী কবিতা উৎসবের সূচনা হল কালিয়াগঞ্জ নজমু নাট্য নিকেতন মঞ্চে। বিভিন্ন আঙ্গিকের উপর ভিত্তি করে কালীয়াগঞ্জের বিভিন্ন গুনী জন ও সমাজসেবী প্রতিষ্ঠানকে তাদের কৃত কর্মের ফল স্বরূপ পুরস্কৃত করা হল।

 

বাক রঞ্জনী কবিতা উৎসব ২৫ কালিয়াগঞ্জের হাসপাতালপাড়া ত্রিধারা ক্লাবকে তাদের সৃজনশীল কাজকর্ম ও সমাজসেবার জন্য এবারের কবিতা উৎসবে ত্রিধারা ক্লাবের কর্তৃপক্ষের হাতে পুরস্কার স্বরূপ একটি দর্শনীয় মোমেন্টো তুলে দেন। ত্রিধারা ক্লাবের কর্তৃপক্ষ পুরস্কার পেয়ে খুশি হয়ে বলেন এই পুরস্কার তাদের সমাজসেবায় আরো উৎকর্ষ এনে দেবে। আগামী দীপাবলি উৎসবে সবাইকে ত্রিধারার শ্যামা পূজার উত্সবে অংশ গ্রহন করবার জন্য আমন্ত্রণ জানান।অন্যান্য দের মধ্যে বিশিষ্ট অভিনেতা ও বাচিক শিল্পী হিসেবে পুরস্কৃত হন কালিয়াগঞ্জ যাত্রিক নাট্যগোষ্ঠীর কর্ণধার নরেন্দ্র নারায়ন চক্রবর্তী,বিশিষ্ট সঙ্গীত শিল্পীর পুরস্কার পান চায়না ভৌমিক এবং সমাজ সেবায় অসাধারন কৃতিত্বের জন্য পুরস্কার দেওয়া হয় কালিয়াগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রম সমিতিকে।