বিশিষ্ট কবি সাহিত্যিকদের প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে নজমু নাট্যানিকেতনে দুইদিনব্যাপী “বাক রঞ্জনি কবিতা উৎসবের”শুরু।
তপন চক্রবর্তী মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ নজমু নাট্য নিকেতনে দুইদিন ব্যাপী বাকরঞ্জনী কবিতা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় উপস্থিত বিশিষ্ট কবি ও সাহিত্যিকদের প্রদীপ প্রজ্বল নের মধ্য দিয়ে।বিশিষ্ট কবি সাহিত্যিক ও সমাজসেবীদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি আর্য্য তীর্থ,বিশিষ্ট সাহিত্যিক তমোঘ্ন নস্কর,মাননীয় ওঙ্কারনাথ ভট্টাচার্য, মনীশ মুখোপাধ্যায় এবং কর্ণধার স্মার্ট ফিউচার একাডেমী তথা শিক্ষাব্রতী ও সমাজসেবী দেবব্রত দাস।

প্রথম দিনের বাকরঞ্জনী কবিতা উৎসবের সূচনা হয় বাক রঞ্জনী কিশোর বিভাগ পরিচালিত “তিন তারকা তাঁরা”। রচনা সম্রাট দে, আবহ বিশিষ্ট বেতার শিল্পী ধ্রুব মুখার্জী সঙ্গতে বিশিষ্ট তবলা বাদক কৌশিক বন্দ্যোপাধ্যায়।পরিবেশনায় _বাক রঞ্জনী শিশু বিভাগ।পরিচালনায়তনিমা তিয়াশা।অংশ গ্রহনে বাক রঞ্জনী কিশোর বিভাগের কলাকুশলীরা।তিন তারকা তাঁরায় অংশ গ্রহনকারী কলা কুশলীরা অসাধারন মুন্সিয়ানার পরিচয় দিয়েছে নিঃসন্দেহে বলা যেতে পারে। আবহ সংগীতে যথেষ্ট মুন্সীয়ানার পরিচয় দিয়েছেন বেতার শিল্পী ধ্রুব মুখার্জী এবং বিভিন্ন ধরনের সঙ্গতে ছাপ রেখেছেন কৌশিক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও তনিমা তিয়াশা পরিচালনায় “কিশলয়”উচ্চারনে _বাক রঞ্জুনী শিশু বিভাগ।মূকাভিনয়ে _রামকৃষ্ণ নাট্যচর্চা।পরবর্তী অনুষ্ঠান _”বাংলা কবিতার বিবর্তন”রচনা ও গ্রন্থনাতনিমা তিয়াশা, আবহ _তামস রঞ্জন বন্দ্যোপাধ্যায়।পরিবেশনায়_বাক রঞ্জনী সাধারন বিভাগ।পরিচালনায়,_তনিমা তিয়াশা।সমস্ত অনুষ্ঠানেই ছিল কবিতা উৎসবের আলাদা আনন্দ।

