রায়গঞ্জে অনুষ্ঠিত হল ৪তুর্থ তম ক্যারাটে প্রতিযোগিতা

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ ২৮ মার্চ:সম্প্রতি রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুরে অনুষ্ঠিত হল 4th জেলা প্রতিযোগিতা ও রাজ্য প্রতিযোগিতা বাছাই পর্ব। এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে রায়গঞ্জের ABTA হলে। অনুষ্ঠানে ১২০ জন ছাত্র – ছাত্রী অংশ গ্রহন করেছিল। প্রতিযোগিতাটি বয়স ও ওজন ভিত্তিক হয়েছে এখানে ৬ বছর থেকে ১৮+ এর ছাত্র – ছাত্রীরা অংশ গ্রহন করেছিল।

এখানে জেলার বিভিন্ন জায়গা থেকে ছাত্র – ছাত্রীরা অংশ গ্রহন করেছিল | যে সমস্ত ছাত্র – ছাত্রীরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে তারা আগামী এপ্রিল মাসে ১১ ও ১২ তারিখে অনুষ্ঠিত রাজ্যে প্রতিযোগিতায় খেলার সুযোগ পাবে | ক্যারাটে ডু অ্যাসোসিয়েশন অফ উত্তর দিনাজপুর একমাত্র জেলার খাতি সংস্থা যা ক্যারাটে ডু অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এর অন্তর ভুক্ত যা বেঙ্গল অলিম্পিক এর সাথে যুক্ত | জেলা ক্যারাটে সংস্থার সাধারণ সম্পাদক শিহান শিবু কর্মকার আরো জানিয়েছেন যে সমস্ত ছাত্র – ছাত্রীরা রাজ্য প্রতিযোগিতায় অংশ গ্রহন করে তাদের জেলা ক্যারাটের পক্ষ থেকে স্পন্সর করা হবে | এতে ছাত্র-ছাত্রীদের অনেক সুবিধে হবে।