মালগাঁয়ে এস আই আরকে কেন্দ্র করে পথ অবরোধ,ঘটনাস্থলে বিডিও,পুলিস গেলে পথ অবরোধ তুলে নেওয়া হয়
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,উত্তর দিনাজপুর ১২ নভেম্বর: বুধবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের মালগাঁওয়ে এস আই আর কে কেন্দ্র করে ব্যাপক গন্ডগোলের কারনে মালগাওয়ে কালিয়াগঞ্জ_দুর্গাপুর হাই রোড অবরোধ করে গ্রাম বাসীরা।গ্রাম বাসীদের বক্তব্য তাদের ফর্মের মধ্যে ভুল আছে। এস আই আরে কালিয়াগঞ্জের স্থানে রায়গঞ্জের নাম কি ভাবে হয়?এ ব্যাপারে উত্তর দিনাজপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্যর সাথে গ্রাম বাসীদের প্রচন্ড তর্ক বিতর্ক হয়।গ্রাম বাসীরা কিছুতেই বুঝতে চায়না নিতাই বৈষ্যের কথা।কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকারও চেষ্টা করেন কিন্তু মালগাওয়ের গ্রাম বাসীরা কিছুতেই বুঝতে চায়নি।

অবশেষে কালিয়াগঞ্জ ব্লকের সমস্টিউন্নয়ন আধিকারিক বিদ্যুৎবরণ বিশ্বাস মালগাও গ্রামে গিয়ে গ্রাম বাসীদের কাছে আবেদনের সুরে বলেন গন্ডগোল করে কারো কোন লাভ হবেনা বরং ক্ষতিই হবে।কালিয়াগঞ্জ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিদ্যুৎ বরণ বিশ্বাস গ্রাম বাসীদের উদ্দেশ্যে বলেন এস আই আররে যে ভুল আছে এতে কোন ক্ষতির ব্যাপার নেই।যে ভুল আছে ওটা আমরা ঠিক করে নেব।আপনারা বি এল ওর কথামত ফর্ম ফিলাপ করে জমা দিয়ে দেবেন।এস আই আর এর কাজে গ্রামবাসীরা সহায়তা করবেন অবশ্যই।পরবর্তীতে বিডিও বিদ্যুৎ বরণ বিশ্বাসের কথামত গ্রামবাসীরা পথ অবরোধ তুলে নেয় বলে জানা যায়।




![]()
